বাংলাদেশ এখনো ভালো আছে শেখ হাসিনার নেতৃত্বের কারণে: কাদের

নিজস্ব প্রতিবেদক | ৯ মে ২০২১, ২০:৩৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের-ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অভিন্ন শত্রু করোনাকে বাদ দিয়ে এখনো দেশে রাজনীতির ‘ব্লেম গেম’ চলমান। যত দোষ কেবল বর্তমান সরকারের। অথচ বাংলাদেশ এখনো তুলনামূলকভাবে ভালো আছে শেখ হাসিনার মতো সাহসী, দূরদর্শী ও মানবিক নেতৃত্বের কারণে।

রোববার দুপুরে রাজধানীর আইডিইবি ভবনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত ‘মুজিব বর্ষ ও কোভিড-১৯ মোকাবিলায় করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় যুক্ত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তাঁর সরকারি বাসভবন থেকে এই অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হন।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, এ দেশের জনগণ অতীতে অনেক প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ শেখ হাসিনার নেতৃত্বে সফলতার সঙ্গে মোকাবিলা করেছে। চলমান করোনা দুর্যোগও শেখ হাসিনার নেতৃত্বে সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হবে বাংলাদেশ।

ওবায়দুল কাদের বলেন, জীবন ও জীবিকার মধ্যে সমন্বয় করে শেখ হাসিনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়েছেন। এ কথা তাঁর নিন্দুকেরাও স্বীকার করেন।

তিনি বলেন, করোনা মহামারিতে ভারতের ফুটপাতও এখন ‘শ্মশানঘাটে’ পরিণত হয়েছে। অক্সিজেন উৎপাদনে বিখ্যাত দেশ হওয়া সত্ত্বেও ভারত চরম সংকটে। অক্সিজেনের জন্য সেখানে হাহাকার লেগেই আছে। দেশটিতে করোনার তৃতীয় ঢেউয়ের আভাস পাওয়া যাচ্ছে। ভারত থেকে বিপজ্জনক বার্তা পাচ্ছে বাংলাদেশ।

করোনা নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গতকালও ভারতে করোনার মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ছিল। ভারত এখন করোনার তাণ্ডবে লন্ডভন্ড। বাংলাদেশে শনাক্ত হয়েছে করোনাভাইরাসের ভয়ংকর ভারতীয় ধরন। এ অবস্থায় সামান্যতম উদাসীনতা বিপজ্জনক ভবিষ্যতেরই পূর্বাভাস।

সবাইকে সংযমী হওয়ার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, মহামারি থেকে রক্ষা পেতে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে যার যার অবস্থানে থেকে ঈদ উদ্‌যাপন করে এই প্রাণঘাতী করোনাকে প্রতিরোধ করাই এখন একমাত্র দায়িত্ব।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর