কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটিতে মিস ইউনিভার্স এর প্রথম রানার্স-আপ অনন্যা

মমিনুল হক রাকিব | ২ আগষ্ট ২০২২, ০৭:১৫

সংগৃহীত

মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০ এর প্রথম রানার্স-আপ হওয়ার মাধ্যমে দেশব্যাপি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন ফারজানা ইয়াসমিন অনন্যা। অনন্যার আরো একটি পরচিয় হলো তিনি বাংলাদেশ ছাত্রলীগের একজন সদস্য। সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটি তে উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।

বৈশ্বিক অতিমারী কোভিড-১৯ চলমান সময়ে দুঃস্থ ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে দেশের মানুষের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এছাড়াও সম্প্রতি সিলেট এর বানভাসি মানুষের পাশেও সাহায্য হাতে ছুটে গিয়েছেন অনন্যা। মডেলিং এর পাশাপাশি দেশের নারী জাগরণ এবং হতদরিদ্র মানুষদের নিয়ে কাজ করছেন তিনি। 

রোববার (৩১ জুলাই) ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি তে ফারজানা ইয়াসমিন অনন্যা কে বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক পদে মনোনয়ন এর ঘোষণা দেয়া হয়।

কেন্দ্রীয় কমিটি তে পদ পাওয়ার ব্যাপারে অনন্যা সময় ট্রিবিউন’কে বলেন, “আমি বাংলাদেশ ছাত্রলীগ এর একজন একনিষ্ঠ কর্মী। আমি বরাবরই দেশের মানুষের পাশে ছিলাম। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করেও দেশের মানুষের প্রয়োজনে সবসময়ই ছুটে গিয়েছি আমি। ভবিষ্যতেও আমি আমার কাজের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ এর হয়ে মানুষের প্রয়োজনে পাশে দাঁড়াবো। বাংলাদেশ ছাত্রলীগ যেমন দেশের প্রয়োজনে সর্বদা সোচ্চার ছিলো এবং ভবিষ্যতেও থাকবে। আমার মাধ্যমে যাতে দেশের মানুষ এর উপকার হয় সেই চেষ্টাই চালিয়ে যাবো”।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব