খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক | ৫ মে ২০২১, ০৭:১২

ছবিঃ সংগৃহীত

ঢাকার এভারকেয়ার হাসপাতালে করোনারী কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

মঙ্গলবার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান।

অধ্যাপক জাহিদ বলেন, মেডিকেল বোর্ডের সদস্যরা মঙ্গলবার উনার (খালেদা জিয়া) যে সকল পরীক্ষা সোমবার করানো হয়েছিলো এবং সকালে করানো হয়েছে সেগুলো রিভিউ করেছেন। ট্রিটম্যান্ট কিছু এডজাস্টমেন্ট করেছেন এবং সেই অনুযায়ী উনার চিকিৎসা চলছে।

আমি কিছুক্ষন আগেও উনার সাথে দেখা করেছি। একজন সিসিইউ‘র রোগীর সাথে তো সামনে যেয়ে কথা বলা যায় না, দূর থেকে দেখতে হয়। আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ মেহেরবানীতে উনি সোমবার যে অবস্থায় ছিলেন এখন উনি সেই অবস্থাতে আছেন। উনার চিকিৎসা চলছে।

দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তির জন্য দোয়া করার অনুরোধ জানান তিনি।

গত সোমবার সকালের দিকে শ্বাসকষ্ট অনুভব করলে চিকিৎসকরা বিকালে খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব