আজ সার্চ কমিটির কাছে নাম দেবে আওয়ামী লীগ

সময় ট্রিবিউন | ১১ ফেব্রুয়ারী ২০২২, ০০:১০

ফাইল ছবি

নির্বাচন কমিশন গঠনে আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সার্চ কমিটির কাছে নাম দেবে বাংলাদেশ আওয়ামী লীগ। সকালে সাংবাদিকদের এ কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নির্বাচিত করতে সার্চ কমিটির কাছে আওয়ামী লীগের পক্ষ থেকে আজই নাম প্রস্তাব করা হবে। যারা কর্মক্ষেত্রে দক্ষ ছিলেন, দেশের বড় দায়িত্বশীল পদে ছিলেন, অতীতে যারা নৈতিকতার সঙ্গে কাজ করেছেন, পেশাগত দক্ষতা ছিল, তাদের নামই দেওয়া হচ্ছে।

কেউ আসুক বা না আসুক সার্চ কমিটি গ্রহণযোগ্যতা পাবে বলে মন্তব্য করেন কৃষিমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের সভাপতিমণ্ডলীর সভায় নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটির কাছে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) প্রত্যাশিতদের নাম জমা দেওয়ার বিষয়টি জানানো হয়।

সভায় উপস্থিত সদস্যদের কাছে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার কারা হতে পারেন, এমন যোগ্যতাসম্পন্ন পছন্দের ব্যক্তিদের নাম চান দলীয় সভাপতি শেখ হাসিনা। পরে দলীয় সভাপতির কথামতো সভাপতিমণ্ডলীর সদস্যরা পাঁচজনের নাম দেন।

উপস্থিত থাকা নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিইসি হিসেবে জমা দেওয়া তালিকায় মোটামুটি তিনটি নাম কমন রয়েছে। তাদের মধ্যে দুজন সরকারের মন্ত্রিপরিষদ বিভাগে সচিবের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া একজন সচিব হিসেবে অবসর পাওয়ার পর একটি সাংবিধানিক পদের দায়িত্ব পালন করেছেন।

অবশ্য দলীয় সভাপতির ইচ্ছা অনুযায়ী ওই বৈঠকে জমা দেওয়া নামগুলো নিয়ে আর আলোচনা করা হয়নি।

নির্বাচন কমিশন গঠন আইন নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, পৃথিবীর কয়টি দেশে এমন আইন রয়েছে, সে সম্পর্কেও জনগণকে জানাতে হবে। বৈঠকে উপস্থিত নেতাদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী আরও বলেছেন, সংগঠন ঐক্যবদ্ধ থাকলে, সরকারের উন্নয়নের প্রচার ও অপপ্রচারের বিরুদ্ধে আওয়ামী লীগ সোচ্চার থাকলে আগামী নির্বাচনেও জিতবে আওয়ামী লীগ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের