এমপি একরামুলকে জেলা আ.লীগের পদ থেকে অব্যাহতি

সময় ট্রিবিউন | ৩০ জানুয়ারী ২০২২, ০৯:৫১

সাংসদ একরামুল করিম চৌধুরী-ফাইল ছবি

১৬ জানুয়ারি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন ও চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিরোধিতা করার কারণে নোয়াখালী-৪ আসনের সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এছাড়া দলের প্রাথমিক সদস্য পদ থেকে চূড়ান্ত বহিষ্কারের জন্য কেন্দ্রীয় সভাপতির কাছে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম খায়রুল আনম চৌধুরী এই সিদ্ধান্তের তথ্য নিশ্চিত করেছেন।

দলের এমন সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া জানতে আজ সন্ধ্যায় সাংসদ একরামুল করিম চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল দিয়েও বন্ধ পাওয়া যায়। পরে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। খুদে বার্তা পাঠানো হলেও তাঁর কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নোয়াখালী পৌরসভার নির্বাচন, তার আগে কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউপি নির্বাচন এবং আগামী ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সুবর্ণচরের চর জুবলী ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী ও নৌকা প্রতীকের বিরোধিতা করার অভিযোগ রয়েছে সাংসদ একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর