চাচার জানাজায় মুরাদ

সময় ট্রিবিউন | ২৩ জানুয়ারী ২০২২, ১০:০৬

বীর মুক্তিযোদ্ধা চাচা আমিনুর রহমানের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান। শনিবার জামালপুরের সরিষাবাড়ী উপজেলার দৌলতপুরে-ছবি সংগৃহীত

প্রতিমন্ত্রীর পদ হারানোর পর প্রথমবারের মতো নিজের নির্বাচনী এলাকা জামালপুরের সরিষাবাড়ীতে চাচার জানাজায় অংশ নিতে শনিবার বেলা ১১টার দিকে সরিষাবাড়ীতে যান সাংসদ মো. মুরাদ হাসান।

জানা গেছে, জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান তালুকদার (৭৫) শুক্রবার রাত ১০টায় সরিষাবাড়ী উপজেলা পরিষদ-সংলগ্ন বীরধানাকা এলাকার বাসায় বার্ধক্যের কারণে মৃত্যুবরণ করেন। তাঁর বাড়ি উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে। তিনি সম্পর্কে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সাংসদ মুরাদ হাসানের চাচা।

চাচার জানাজায় অংশ নিতে শনিবার বেলা ১১টায় সাংসদ মুরাদ হাসান বড় ভাই বিচারপতি মাহমুদুল হাসানের সঙ্গে সরিষাবাড়ীতে পৌঁছান। প্রথমে তিনি প্রয়াত চাচা আমিনুর রহমান তালুকদারের উপজেলা পরিষদ-সংলগ্ন বাসায় যান। সেখানে কিছু সময় অতিবাহিত করার পর দুপুর ১২টায় সরিষাবাড়ী কলেজ মাঠে আমিনুর রহমানের প্রথম জানাজায় অংশ নেন। এরপর সাংসদ নিজ গ্রাম দৌলতপুরে যান। সেখানে পৌঁছালে কর্মী-সমর্থকেরা ভিড় করেন।

জোহরের নামাজের পর দৌলতপুরের মতিয়ার রহমান তালুকদার কলেজ মাঠে আমিনুর রহমানের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সাংসদ সেখানে চাচার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পরে বিকেলে নিজ বাড়ির বৈঠকখানায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন সাংসদ মুরাদ হাসান।

সাংসদের স্থানীয় প্রতিনিধি ও সরিষাবাড়ী পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাখাওয়াত হোসেন বলেন, মতবিনিময় সভায় সাংসদ বলেছেন, আগামী দিনগুলোতে তিনি ভালো মানুষ হয়ে চলতে চান। তিনি সবার কাছে দোয়া চান যেন আল্লাহ তাঁকে ক্ষমা করেন। নেতা-কর্মীদের ভালোবাসা নিয়ে তিনি বাকি সময়টুকু কাটাতে চান।

বিকেল সাড়ে ৪টায় সাংসদ মুরাদ হাসান ঢাকায় ফেরেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব