ছাত্রলীগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সম্মেলন ৩০ জানুয়ারি

ঢাবি প্রতিনিধি | ১৬ জানুয়ারী ২০২২, ১১:৩১

ছবিঃ সংগৃহীত

দীর্ঘ পাঁচ বছর পর হতে যাচ্ছে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সম্মেলন।

আজ ( ১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হল শাখা ছাত্রলীগের 'সমন্বিত হল সম্মেলন ২০২১' আগামী ৩০/০১/২০২২ তারিখ রোজ রবিবার অনুষ্ঠিত হবে।

সনজিত চন্দ্র দাস বলেন, আমরা সকল ধরনের প্রস্তুতি শেষ করে রেখেছি। ৩০ জানুয়ারিতে হল সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এবং ঐ দিনেই হল সম্মেলন হবে।

করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় রেখে শুধুমাত্র প্রার্থীদের অংশগ্রহণে স্বাস্থ্যবিধি মেনেই হবে হল সম্মেলন। গত ১৪ জানুয়ারি রাতে কেন্দ্রীয় দুই শীর্ষ নেতা এবং বিশ্ববিদ্যালয়ের দুই শীর্ষ হল সম্মেলনের করণীয় ঠিক করতে একান্তে আলোচনায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় বলে জানা যায়।

তবে এর আগেও হল শাখা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয় গত বছরের ২৮ নভেম্বর। ছাত্রলীগের শীর্ষ নেতাদের বিদেশ সফরের আগে এই তারিখ নির্ধারণ করা হলেও দেশে ফেরার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্ৰ দাস অসুস্থ থাকায় সম্মেলন করতে পারেনি সংগঠনটি।

সর্বশেষ গত ২০১৬ সালের ২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এবং ১৮ হল শাখার কমিটি হয় ২০১৬ সালের ১৩ ডিসেম্বর। এক বছর মেয়াদি এই কমিটি ২০১৭ সালের ডিসেম্বরে শেষ হয়ে চার বছর পেরোলেও হয়নি নতুন কমিটি। ফলে গত ১২ জানুয়ারি রাতে ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাদের সঙ্গে দেখা করেন পদ প্রত্যাশীরা। দীর্ঘদিন ধরে কমিটি না হওয়ায় নেতাদের কাছে ক্ষোভ প্রকাশ করেন তারা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব