ভোটার হলে প্রধানমন্ত্রীও আমাকে ভোট দিতেন : তৈমূর

নারায়ণগঞ্জ প্রতিনিধি | ৮ জানুয়ারী ২০২২, ২৩:১০

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ২০১৮ সালে বলেছিলেন তৈমূর আলম খন্দকার জেতার মত লোক। মাননীয় প্রধানমন্ত্রী যদি নারায়ণগঞ্জের ভোটার হতেন আমি তার কাছেও ভোট চাইতে যেতাম এবং আমার দৃঢ় বিশ্বাস তিনি আমাকে ভোট দিতেন। বিগত পঞ্চাশ বছরে স্বচ্ছ ও গণমুখী কর্মকান্ডের জন্য মাননীয় প্রধানমন্ত্রীও আমাকে ভোট দিত বলে আমার বিশ্বাস।

শনিবার (৮ জানুয়ারি) সকালে নাসিকের ৯ নং ওয়ার্ডের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রচারণা শুরু করেন তৈমূর। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

তৈমূর বলেন, মানুষ যখন একটা প্রার্থী খুঁজে বেড়াচ্ছিল। তখন জনমানুষের ডাকে সাড়া দিয়ে আমি প্রার্থী হই। নারায়ণগঞ্জের আপামর জনগন খেটে খাওয়া মানুষ, জনপ্রতিনিধি, মহিলারাসহ সকলে দল মত নির্বিশেষে সকলে আমার সাথে আছে। আমি কোন দলের সাপোর্টে নির্বাচন করছি না।

শামীম ওসমান ও আওয়ামী লীগের সমর্থন প্রসঙ্গে তিনি বলেন, আমি তো আওয়ামী লীগের ভোটও চাই। মাননীয় প্রধানমন্ত্রীর ভোট ও সমর্থনও চাই। আমি তে সকলের ভোট চাই। যাদের নাম আপনারা বলছেন তারাও তো শহরের ভোটার তারা জনপ্রতিনিধিত্ব করছেন আমিতো তাদেরও ভোট ও সমর্থন চাই।

তিনি আরও বলেন, আমি মাঠে নেমেছি জনগনের সাথে। মাননীয় প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের নাগরিক হলে ভোটার হলে তিনিও আমাকে সমর্থন দিতেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর