তুহিনকে যুব মহিলা লীগ থেকে বহিষ্কার

সময় ট্রিবিউন | ৫ জানুয়ারী ২০২২, ১০:৩৮

সাবিনা আক্তার তুহিন-ফাইল ছবি

বিজয় দিবসের দিন ঐতিহাসিক ধানমন্ডি-৩২ নম্বরে বিশৃঙ্খলা ও অসৌজন্যমূলক আচরণের দায়ে যুব মহিলা লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাবিনা আক্তার তুহিনকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আক্তারের সই করা এক চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।

চিঠিতে বলা হয়, গত ২১/১২/২০২১ তারিখ যুব মহিলা লীগের কার্য নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক অ-দক্ষতা, সংগঠনের নিয়ম-শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে নিয়োজিত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সভাপতিসহ কার্যনির্বাহী কমিটির নেতাদের নিয়ে মানহানিকর বক্তব্য প্রদানের কারণে ৭ (সাত) কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দেওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

চিঠিতে আরও বলা হয়, দুঃখের বিষয় ৭ (সাত) কার্যদিবস অতিবাহিত হওয়ার পরও আপনার কাছে থেকে কোনো উত্তর/জবাব না পাওয়ার কারণে গঠনতন্ত্রের ১১(খ) ও ১২(খ) ধারা প্রয়োগের মাধ্যমে আপনাকে ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

উল্লেখ্য, ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ঐতিহাসিক ধানমন্ডির-৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের আগে যুব মহিলা লীগের মহানগর উত্তরের নেতাকর্মীদের সঙ্গে একটি অংশ বিশৃঙ্খলা সৃষ্টি করে। আর গত ১৭ ডিসেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে সকালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিজয় দিবস উপলক্ষ ‘বিজয় শোভাযাত্রা’ বাস্তবায়ন ও সফল করতে এক জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় ধানমন্ডি-৩২ নম্বরে স্বেচ্ছাসেবকের দায়িত্বে নিয়োজিত থাকা স্বেচ্ছাসেবক লীগের কাছ থেকে বিস্তারিত শোনা হয় এবং যার পরিপ্রেক্ষিতে যুব মহিলা লীগ উত্তরের সভাপতি সাবিনা আক্তার তুহিনকে শোকজের ব্যাপারে আওয়ামী লীগের হাইকমান্ড সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর