ফুটপাত থেকে উঠে এসে রাজনীতি অতঃপর কোটিপতি: নুর

সময় ট্রিবিউন | ২৫ ডিসেম্বর ২০২১, ০২:৫৮

ছবিঃ সংগৃহীত

গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, লুটেরা আর দুর্বৃত্তের হাতে এদেশের ক্ষমতা বারবার ঘুরপাক খেয়েছে, রাজনীতির নামে অপরাজনীতির দুর্বৃত্তায়ন হয়েছে। রাস্তা থেকে উঠে এসে রাজনীতি করে অনেকে কোটিপতি হয়েছে। তারা ঢাকা শহরে থেকে গ্রামাঞ্চলে কোটি টাকার বাড়িঘর বানাচ্ছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আয়োজিত প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি ও বিমানের টিকিট মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধনে তিনি এ কথা বলেন।

নুর বলেন, আজ নৈরাজ্যের মধ্য দিয়েই স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন হচ্ছে। আপনারা কি এমন পাঁচটি বছরের কথা বলতে পারবেন, যে সময়ে দেশের নাগরিকরা সম্মান নিয়ে বেঁচে থাকতে পেরেছে, নাগরিক অধিকার ভোগ করতে পেরেছে?

তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোতে সেবা পেতে মানুষকে পথে পথে ভোগান্তির শিকার হতে হয়। এর কোনো পরিবর্তন ঘটছে? দীর্ঘদিন ধরে আমরা একই চিত্র দেখে আসছি। তাই আজ আমাদের কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। যে যেখানে আছেন সেখানে থেকেই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। অন্যথায় প্রতিরোধ সম্ভব হবে না।

ডাকসুর সাবেক এ ভিপি বলেন, কক্সবাজারের মত ট্যুরিস্ট এলাকায় স্বামীর সামনে থেকে স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। ঠাকুরগাঁয়ের একটা ছেলেকে পরশু দিন হত্যা করেছে ছাত্রলীগ। লজ্জার বিষয় হলো, সেই হত্যার প্রতিবাদ করতে গেলে পুলিশ প্রতিবাদকারীদের বাধা দিয়েছে। এটি শুধু বিরোধী দলের ওপর হচ্ছে ব্যাপারটা এমন নয়। এখন সবার ওপরে এমন নৈরাজ্য চালানো হচ্ছে। এ নৈরাজ্য থেকে সহজ কোনো পরিত্রাণ নাই।

নূর বলেন, রাজপথে রক্ত দেওয়া ছাড়া, রক্তক্ষয়ী সংঘর্ষ ছাড়া কোন শান্তিপূর্ণ পরিত্রাণ পাওয়া যাবে না। এরা সব পথ বন্ধ করে জোর করে ক্ষমতায় আছে। কাজেই আমরা যদি জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, আমাদের রাজপথে রক্ত দেওয়া ছাড়া বিকল্প নাই।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব