চুলের যত্নে আমলকি

সময় ট্রিবিউন | ২৭ এপ্রিল ২০২১, ০৪:৩৯

ছবিঃ ইন্টারনেট
হালকা সবুজ রঙের ছোট ছোট ফল, চকচকে গায়ে তার রোদ পড়লে পিছলে যায়। আমলকির কথা বলছি।ত্রিফলার অর্ন্তভুক্ত সবুজ রঙের ছোট ফল আমলকি। মুখের রুচি ফেরাতে এর কার্যকরিতা থাকলেও খেতে আহামরি মজাদার না এই ফল। আমলকির রস একটি স্বাস্থ্যকর পানীয়, যা আমাদের স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা দূর করে। ভিটামিন সি-এর ভাঁড়ার আমলকি মুখশুদ্ধি থেকে ত্বক এবং চুল সব কিছুর পক্ষে দারুণ উপকারী। বিশেষ করে চুলের স্বাস্থ্যরক্ষায় আমলকীর গুণাগুণ সকলের জানা! চুল পড়া কমানো থেকে শুরু করে খুসকি প্রতিরোধ এবং চুলের বৃদ্ধিতে দুর্দান্ত কাজ করে আমলকি এবং সেই সঙ্গে নিষ্প্রাণ চুলে আনে উজ্জ্বলতা।
 
(১) চুলের গোড়া শক্ত করতে ও চুল পড়া বন্ধ করতে আমলকি আর দইয়ের মাস্ক ব্যবহার করতে পারেন। এর জন্য দুই চা চামচ আমলা পাউডার নিয়ে তাতে সামান্য গরম পানি,এক চামচ মধু ও দুই চামচ টক দই মিশিয়ে পেস্ট তৈরি করে চুলে লাগান। ৩০ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ভালোভাবে চুল ধুয়ে ফেলুন।
 
(২) সমপরিমাণ লেবু ও আমলকীর রস মিশিয়ে মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে হালকা ম্যাসাজ করুন। ২০-২৫ মিনিট রেখে শুকিয়ে নিন।শুকিয়ে গেলে হালকা গরম পানি ও ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।
 
(৩) আমলকীর রস চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ২০-২৫ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে ভালো ফল পাবেন।
 
(৪) দুই টেবিল চামচ নারিকেল তেল হালকা গরম করে তার সাথে এক টেবিল চামচ আমলকীর রস মিশিয়ে নিন।মিশ্রণটি চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। এক ঘণ্টা পর ধুয়ে ফেলুন।
 
(৫) একটি পাত্রে এক টেবিল চামচ আমন্ড অয়েল এবং দুই টেবিল চামচ আমলকির রস মেশান। এটি আপনার মাথার ত্বক ও চুলে ভালোভাবে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। পরে হালকা শ্যাম্পু ব্যবহার করে মাথা ধুয়ে ফেলুন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব