সাবান ক্ষতিকার, কমলালেবু দিয়ে ঘর পরিষ্কার করুন

সময় ট্রিবিউন | ২৭ অক্টোবর ২০২১, ০৫:৫০

ছবিঃ সংগৃহীত

শিশুদের দুরন্তপনায় ঘরদোর নোংরা যেমন হয়, তেমনই পরিষ্কার করতে গিয়েও বার বার বাধা আসে। তার মধ্যে খেয়াল রাখতে হয়, যে সাবান বা ফিনাইল দিয়ে ঘর পরিষ্কার করা হচ্ছে, সেটা আবার ওদের ক্ষতি করবে না তো! তবে এই সমস্যার সমাধান করে ফেলতে পারে কমলালেবু। কমলা লেবু দিয়ে দারুন ভাবে পরিষ্কার করা যায় ঘর। পরিষ্কার করার পদ্ধতিটাও বেশ সহজ।

কেন কমলালেবু: যে কোনও সাবান বা ফিনাইলেই রাসায়নিক থাকে। সেই রাসায়নিক ছোটদের তো বটেই, বড়দের শরীরেও নানা খারাপ প্রভাব ফেলে। কমলালেবু দিয়ে তৈরি ঘর-পরিষ্কারের সাবানে কোনও ক্ষতিকারক রাসায়নিক থাকে না। তবে শুধু কমলাই নয়, আপেল দিয়েও বানিয়ে নেওয়া যায় এ ধরনের তরল, যা পরিষ্কার রাখবে ঘর। কমলালেবুর খোসায় লিমোনিন নামের তেল থাকে। আপেলের খোসায় থাকে ম্যালকি অ্যাসিড। দুটোই চটচটে ময়লা মুছতে কাজে লাগে। তা ছাড়া কাঠের সামগ্রী চকচকে রাখতেও পারে এরা।

স্নানের মজা বাড়িয়ে দিতে পারে সবুজের ছোঁয়া, কোন কোন গাছ বাথরুমের জন্য আদর্শ?

কমলালেবু দিয়ে পরিষ্কার: একটি পাত্রে কমলার খোসা রেখে, তাতে জল ঢালতে হবে। একটি লেবুর খোসার জন্য এক চাপ জল দিতে হবে পাত্রে। এ বার খোসা সমেত জলটি ফোটাতে হবে। জল ফুটে গেলে, আঁচ কমিয়ে ১৫ মিনিট ওই অবস্থায় রাখতে হবে। জল ঠান্ডা হয়ে গেলে সেটি একটি স্প্রে-বোতলে ঢেলে নিতে হবে। ওই কমলালেবুর খোসা সিদ্ধ জল কাচ বা টেবিলে স্প্রে করে নরম কাপড় দিয়ে সেগুলি মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে।

আপেল দিয়ে পরিষ্কার: আপেল দিয়ে কিছু পরিষ্কার করা আরও সহজ। আপেলের খোসা দিয়ে এমনিই বেসিন বা কাঠের টেবিল মুছে পরিষ্কার করা যায়। কমলালেবুর খোসা সিদ্ধ করে যে ভাবে তরল বানানো হয়েছিল, সে ভাবেও আপেলের খোসাকে ব্যবহার করা যায়। ওই তরল দিয়ে খুব চটচটে ময়লাও পরিষ্কার করা যায়।

 

সূত্র: আনন্দবাজার

  



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব