রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে গাজরের রসের উপকারিতা

সময় ট্রিবিউন | ২৫ আগষ্ট ২০২১, ০৪:৪৬

ছবি : ইন্টারনেট

উচ্চ রক্তচাপ রয়েছে যাঁদের, তাঁদের প্রতিনিয়তই ওষুধের উপর নির্ভর করতে হয়। সেই সঙ্গে মেনে চলতে হয় একটা স্বাস্থ্যকর খাদ্যতালিকা ও সুস্থ জীবনযাত্রা। পুষ্টিবিদদের মতে স্বাস্থ্যকর খাদ্যতালিকার মধ্যে অবশ্যই গাজর রাখতে ভুলবেন না। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ফাইবার রয়েছে। তবে গাজর ঠিক ভাবে না খেলে কিন্তু উপকার পাওয়া সম্ভব নয়। গাজর খাওয়ার সময় গাজর খুব ভাল করে চিবিয়ে খাওয়া উচিত। তবে বিশেষজ্ঞদের মতে গাজরের রস করে খেলেই তার পুষ্টিগুণের সবটা পাওয়া সম্ভব। এক গ্লাস গাজরের রস প্রায় তিনটি গোটা গাজর খাওয়ার সমান।

কেন খাবেন গাজরের রস?

১) গাজরে ফাইবারের পরিমাণ বেশি থাকায় তা পেটের মধ্যে থাকা ব্যাকটেরিয়াদের সহায়তা করে, ফলে পেটের স্বাস্থ্য ভাল থাকে। কাজেই পেট ফাঁপা, বদহজম ইত্যাদির মতো সমস্যা দেখা দেয় না।

২) গাজরে থাকা পটাশিয়াম মানবদেহের হৃদযন্ত্র, মস্তিষ্ক, যকৃত ভাল রাখতে সহায়তা করে। এছাড়া পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।

৩) শরীরে রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় ভিটামিন সি। আর গাজরে এই ভিটামিন সি প্রচুর পরিমাণে রয়েছে।

৪) গাজরের রসে থাকা উৎসেচক আমাদের যকৃত পরিষ্কার রাখতে সহায়তা করে। কাজেই জন্ডিস, ম্যালেরিয়া বা ডেঙ্গির মতো সমস্যা হলেও এটি খেলে উপকার পাবেন।

৫) এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট থাকায় তা হৃদযন্ত্র সংক্রান্ত নানা অসুখ থেকে বাঁচায়। এমনকি গাজরে থাকা পুষ্টি উপাদান ক্ষতিগ্রস্ত হওয়া ডিএনএ সারাতেও সহায়তা করে।

কী ভাবে খাবেন?

গাজরের রস করে নিন, তারপর এক চিমটে কোল্ড-প্রেসড অয়েল তার মধ্যে মেশাতে পারেন। তাতে ফ্যাটের পরিমাণ বাড়বে। আর যদি সেটা না মেশাতে চান, তাহলে বাদাম মেশাতে পারেন। এতেও রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট। খাওয়ার আগে উপরে একটু পাতিলেবুর রস মিশিয়ে খান।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব