বাদাম খাওয়ার উপকারিতা

সময় ট্রিবিউন | ১৮ আগষ্ট ২০২১, ০৭:৪২

ছবি : ইন্টারনেট

বাদাম খেতে পছন্দ করেন অনেকেই। চায়ের সঙ্গে মুড়ি-বাদাম হোক কিংবা সকালে গুনে গুনে তিনটি কাঠ বাদাম। বহু মানুষের রোজের খাদ্যতালিকায় জায়গা করে নিয়েছে বাদাম। কিন্তু তা দিয়ে কি স্বাস্থ্যরক্ষা হয়? নাকি শুধুই স্বাদের জন্য বাদাম খেয়ে থাকেন সকলে?

বাদামে থাকে ফ্যাট এবং ক্যালোরি। তার সঙ্গে খাদ্যের আরও নানা ধরনের উপাদানেও ভরপুর থাকে বাদাম। প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, পটাশিয়াম, ফসফোরাস— কী নেই বাদামে! এক-একটি বাদামে এক-এক ধরনের উপাদান বেশি থাকে। সব মিলে যথেষ্ট যত্ন নেয় শরীরের।

বাদামে থাকে নানা ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট। যা হার্টের যত্ন নেয়। সঙ্গে দেখভাল করে মস্তিষ্কের স্বাস্থ্যেরও। এই খাদ্যের যথেষ্ট পরিমাণ ক্যালোরি থাকলেও তা হার্টের জন্য চিন্তার কারণ নয়। এমনকি ওজনবৃদ্ধির আশঙ্কাও থাকে না। বরং ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বাদাম।

ডায়াবিটিসের রোগীদের জন্য বাদাম একটি গুরুত্বপূর্ণ খাদ্য। কারণ এই খাবারে কার্বোহাইড্রেটের মাত্রা নীচের দিকে। ফলে লো-কার্ব ডায়েট যাঁদের প্রয়োজন, সে সব ডায়াবিটিক রোগী ভরসা রাখতে পারেন বাদামের খাদ্যগুণের উপরে। পাশাপাশি, বাদাম মানসিক চাপ এবং রক্তচাপও নিয়ন্ত্রণে রাখে। যা ডায়াবিটিসের রোগীদের জন্য খুবই প্রয়োজনীয়।

অর্থাৎ, এক কথা বলা চলে যে বাদাম খেলে নানা দিক থেকে শরীরের যত্ন হবে। যেমন হৃদ্‌যন্ত্রের যত্ন নেয়, তেমনই ডায়াবিটিস, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বাদাম।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব