ডাবের পানির উপকারিতা

সময় ট্রিবিউন | ১২ আগষ্ট ২০২১, ১৬:৪৬

ছবি : ইন্টারনেট

যে কোনও ধরনের অসুস্থতায় পথ্য হিসাবে বলা হয় ডাবের পানি খাওয়ার কথা। সাধারণ পানির জায়গায় এই ডাবের পানি খাওয়ার কিছু সুবিধা আছে। এতে শরীর যেমন আর্দ্র থাকে, তেমন আবার খাদ্যের কিছু জরুরি উপাদানও যায় শরীরে। কিন্তু ডাবের পানিকে যত ভাল বলা হয়, সত্যি কি ততই উপকারি এই পানীয়?

ডাবের পানির অনেক ধরনের গুণ আছে। ম্যাগনেশিয়াম থেকে সোডিয়াম, পট্যাশিয়াম, ক্যালশিয়াম— সব আছে এতে। ফলে ব্যায়ামের পরে খাওয়ার জন্য এই পানীয়কেই সবচেয়ে উপকারি বলে মনে করেন পুষ্টিবিদরা। বিশেষজ্ঞেরা বলছেন, যে সব মানুষ ডায়েটিংয়ে থাকেন, তাঁদের জন্য বেশ ভাল ডাবের পানি। কারণ এতে থাকে সহজে হজম হয়ে যাওয়ার মতো কার্বোহাইড্রেটও। অর্থাৎ, ডাবের পানি খেলে পেট ভরে। কিন্তু মোটা হওয়ার ভয় নেই।

আরও আছে নানা ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট। তার প্রভাবে ব্যায়ামের পরে শরীরে তৈরি হওয়া বিভিন্ন ধরনের চাপ মুক্ত হওয়ার ব্যবস্থা থাকে। ফলে বোতলবন্দি যে কোনও ধরনের পানীয়ের চেয়ে অনেক বেশি খাদ্যগুণে ভরপুর হল ডাবের পানি।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব