তরুণীর মৃতদেহ উদ্ধার: বসুন্ধরা গ্রুপের এমডি’র দেশত্যাগে নিষেধাজ্ঞা

সময় ট্রিবিউন | ২৭ এপ্রিল ২০২১, ২২:০৮

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর-ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে তরুণীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা চেয়েছে পুলিশ।

মঙ্গলবার মুখ্য মহানগর হাকিমের আদালতে আবেদন করে পুলিশ। আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা মঞ্জুর করেন।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) জাফর হোসেন বলেন, সায়েম সোবহানের দেশত্যাগে পুলিশের করা আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আত্মহত্যার আগে তরুণীকে বসুন্ধরা এমডি’র হুমকির ফোনালাপ

পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, কারও দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের জন্য আদালতের অনুমতির প্রয়োজন। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অনুমতি চাওয়া হয়েছে। পাশাপাশি অভিবাসন কর্তৃপক্ষকেও সায়েম সোবহান যাতে দেশ ছাড়তে না পারেন, সে বিষয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

এর আগে গতকাল সোমবার সন্ধ্যার পর গুলশান-২-এর একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান (মুনিয়া) নামে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই তরুণীর বোন নুসরাত জাহান বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহানকে মামলায় আসামি করা হয়।

মুনিয়া যে কারনে আত্মহত্যা করলেন দেখুন এই ভিডিওতে

এই মামলায় পুলিশ সায়েম সোবহানকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর