নুরের বিরুদ্ধে এবার ময়মনসিংহে মামলা

সময় ট্রিবিউন | ২৩ এপ্রিল ২০২১, ০৪:৫৪

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর-ফাইল ছবি

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ময়মনসিংহে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে কোতোয়ালি মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল গণী। পুলিশ অভিযোগটি বৃহস্পতিবার বিকেলে মামলা হিসেবে নথিভুক্ত করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার বলেন, নুরের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতা গণী অভিযোগ দায়ের করেছেন। পরে সেটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। আইন মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৪ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ইলেক্ট্রনিক মাধ্যমে নুরুল হক নুরের ঘণ্টা খানেকের লাইভ ভিডিও প্রকাশ পায়।

নুর ভিডিওটিতে বলেন, কোনও মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। যারা আওয়ামী লীগ করে তারা ধান্দাবাজ, চাঁদাবাজি, মাদক ব্যবসায়ী, চিটার, বাটপার। প্রকৃত কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। এদের কোনো ঈমান নেই।

নুর লাইভ ভিডিওতে মিথ্যা বানোয়াট, আক্রমণাত্মক, উস্কানিমূলক বক্তব্য দিয়ে সারা দেশের আওয়ামী লীগের অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান নেতাকর্মীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, আইনশৃঙ্খলা অবমাননা, ঘৃণা, ক্ষোভ সৃষ্টিকারী ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। এতে আওয়ামী লীগসহ সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর