প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কেটে ফেললো যুবকের লিঙ্গ

সময় ট্রিবিউন | ২২ এপ্রিল ২০২১, ০৪:২৪

ফাইল ছবি

প্রেমের প্রস্তাবে রাজি না হয়ে অন্যখানে বিয়ে করেছিলো ২৮ বছর বয়সী এক যুবক। পরে ক্ষিপ্ত হয়ে সেই যুবককে অপহরণ করে তার লিঙ্গ কেটে নিয়েছে সেই নারী। এঘটনায় বুধবার রাতে ২৫ বছর বয়সী ওই নারী, তার বাবা এবং দুই ভাইসহ অজ্ঞাত আরও চারজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর বড় ভাই। সেই ভুক্তভোগী বর্তমানে হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।

মর্মান্তিক ঘটনাটি নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলায়। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নলুয়াপাড়া চায়না মোড় ব্রিজে এ ঘটনা ঘটেছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনুর-এ আলম বলেন, আসামিদের ধরতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

থানায় দেয়া লিখিত অভিযোগে জানা যায়, ভুক্তভোগী ওই যুবক মোবাইল সার্ভিসের কাজ করতেন। ওই নারী তার কাছে মোবাইল ঠিক করাতে আসার সূত্রে পরিচয়। প্রায় সময় ওই যুবককে নানান প্রলোভন দেখিয়ে বিয়ে করার প্রস্তাব দিতেন সেই নারী। এতে সেই যুবক রাজি না হলে পরে বিভিন্ন সময়ে ওই নারী যুবকের বন্ধুদের কাছে নালিশ করে ও দেখে নেয়ার হুমকিও দিতেন।

“এক পর্যায়ে প্রায় ১ বছর ওই নারীর মোবাইল ফোন ধরা থেকে বিরত থাকে ভুক্তভোগী। পরে গত দুই সপ্তাহ আগে ওই যুবক অন্য এক নারীকে বিয়ে করেন।”

অভিযোগে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নলুয়াপাড়া চায়না মোড় ব্রিজের ওপর থেকে ওই নারী ও তার বাবা, দুই ভাই এবং অজ্ঞাত চারজন ভুক্তভোগীকে ধরে গামছা দিয়ে চোখ-মুখ বেঁধে অটোরিকশা করে অচেনা এক জায়গায় নিয়ে যায়। পরে ছুরি বের করে অন্যান্য অভিযুক্তদের সহায়তায় ভুক্তভোগীর লিঙ্গ কেটে দেয় ওই নারী।

“একপর্যায়ে ভুক্তভোগী জ্ঞান হারিয়ে ফেললে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে তার জ্ঞান ফিরলে তার সাথে থাকা মোবাইলে ঘটনাটি পরিবারের লোকজনকে জানায়। এরপর পরিবারের লোকজন চন্দ্রকোনার ব্রিজ সংলগ্ন বালুচর থেকে ওই যুবককে উদ্ধার করে প্রথমে তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।”

ভুক্তভোগী বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব