মামুনুলের রিসোর্টকাণ্ডে সহিংসতার মামলায় কাউন্সিলর গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ১৮ এপ্রিল ২০২১, ১৮:৪৩

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মামুনুল হক-ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মামুনুল হককে নারীসহ ঘেরাওয়ের ঘটনার পর সংগঠনটির সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় এক কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শনিবার রাতে সোনারগাঁ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ফারুক আহমেদ ওরফে তপনকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে সাবেক কাউন্সিলর গরিবে নেওয়াজকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার তবিদুর রহমান।

তিনি বলেন, হেফাজতের সহিংসতার মামলায় আসামি সোনারগাঁ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারুক আহমেদকে গতকাল রাতে পৌরভবনাথপুরে তাঁর নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এর আগে বৃহস্পতিবার রাতে একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গরিবে নেওয়াজকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

৩ এপ্রিল সোনারগাঁয়ের রিসোর্টে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হককে এক নারীসহ ঘেরাও করা হয়। এ ঘটনায় তাঁর সমর্থকেরা রয়েল রিসোর্টে, স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঘরবাড়ি ভাঙচুর এবং মহাসড়কে অগ্নিসংযোগ করে নাশকতা চলান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বাদী হয়ে পাঁচটি মামলা করেন। মামলায় ৪৪৬ জনের নাম উল্লেখ করে ১ হাজার ৮০০ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত সাত মামলায় পুলিশ ৬৩ জনকে গ্রেপ্তার করেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর