সিআইডির সেই এএসপিসহ ৪ জনের জামিন নামঞ্জুর

সময় ট্রিবিউন | ৩১ আগষ্ট ২০২১, ২৩:০২

দিনাজপুরে মা ও ছেলেকে অপহরণের মামলায় রংপুর সিআইডির এসএসপিসহ তিন সদস্য ও মাইক্রোবাস চালকের করা জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত-ছবি: সংগৃহীত

দিনাজপুরে মা ও ছেলেকে অপহরণের মামলায় রংপুর সিআইডির এসএসপিসহ তিন সদস্য ও মাইক্রোবাস চালকের করা জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসুর আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

তারা হলেন-রংপুর সিআইডির এএসপি সারোয়ার কবীর সোহাগ, এএসআই হাসিনুর রহমান, কনস্টেবল আহসান-উল হক ফারুক ও মাইক্রোবাস চালক হাবিব মিয়া।

দিনাজপুর আদালত পরিদর্শক মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২৬ আগস্ট একই আদালতে সিআইডির তিন সদস্যের জামিন আবেদন করা হয়। সেদিনও তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

দিনাজপুরের চিরিরবন্দরে মা-ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে গত ২৪ আগস্ট দিনাজপুরের দশমাইলে পুলিশের হাতে গ্রেপ্তার হন রংপুর সিআইডির এএসপি মো. সারোয়ার কবির সোহাগ, এএসআই হাসিনুর রহমান, কনস্টেবল আহসান-উল হক ফারুক ও মাইক্রোবাস চালক হাবিব মিয়া। পরে, গ্রেপ্তার করা হয় ফুসিউল আলম পলাশকে।

এ ঘটনায় অপহরণ থেকে উদ্ধার হওয়া জাহাঙ্গীর আলম বাদী হয়ে বুধবার চিরিরবন্দর থানায় একটি মামলা করেন। মামলাটি চিরিরবন্দর থানা থেকে দিনাজপুর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর