হেফাজত নেতা আজিজুল হক গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে

সময় ট্রিবিউন | ১২ এপ্রিল ২০২১, ২২:৪৮

হেফাজত নেতা আজিজুল হক- ছবি সংগৃহীত

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে তোলা হলে তাকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

ঢাকা মহানগর মতিঝিল বিভাগের গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-কমিশনার (ডিসি) আসাদুজ্জামান রিপন জানান, হেফাজতের শীর্ষনেতাদের এক বৈঠকে যোগ দিতে চট্টগ্রাম গিয়েছিলেন তিনি। সেখান থেকেই রোববার তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, রোববার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কী অভিযোগে আজিজুলকে গ্রেপ্তার করা হয়েছে- জানতে চাইলে পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, পুরাতন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি বলেন, আজ (সোমবার) তাকে আদালতে পাঠানো হয় এবং দশ দিনের রিমান্ড চাইলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, ২০১৩ সালে মতিঝিলে হেফাজতের অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় অনেক গুলো মামলা হয়েছে। আজিজুল হক ইসলামাবাদী অন্তত চারটি মামলার আসামি।

উপ-কমিশনার আসাদুজ্জামান বলেন, আপাতত তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে আনা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর