প্রযোজক রাজ ৪ দিনের রিমান্ডে

সময় ট্রিবিউন | ৬ আগষ্ট ২০২১, ০৬:১১

রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজকে বৃহস্পতিবার রাতে আদালতে হাজির করা হয় ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার সমালোচিত চিত্রনায়িকা পরীমনির পর প্রযোজক নজরুল ইসলাম রাজেরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার রাতে ঢাকার মহানগর হাকিম মামুনুর রশীদ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন রাত সাড়ে আটটার দিকে পরীমনি ও নজরুল রাজ এবং তাঁদের দুই সহযোগী আশরাফুল ইসলাম ও সবুজ আলীকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে বনানী থানা–পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চাওয়া হয়।

ঢাকার মহানগর হাকিম মামুনুর রশীদ প্রথমে পরীমনি ও তাঁর সহযোগী আশরাফুলের মামলায় শুনানি নেন। দুজনেরই চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন তিনি। পরে একই আদালতে নজরুল রাজ ও তাঁর সহযোগী সবুজের রিমান্ড শুনানি হয়। তাঁদের দুজনেরও চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

গতকাল বুধবার বিকালে রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে বর্তমান সময়ের আলোচিত–সমালোচিত এই চিত্রনায়িকাকে বিপুল পরিমাণ মাদকসহ আটক করে র‍্যাব। পরে রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজকেও মাদক ও বিকৃত যৌনাচার সরঞ্জামসহ আটক করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব