প্রথম কোন মুসলিমকে বিচারক মনোনয়ন যুক্তরাষ্ট্রের

সময় ট্রিবিউন | ১ এপ্রিল ২০২১, ০৫:৩৮

প্রতীকী ছবি

প্রথমবারের মতো কোনো মুসলিম ব্যক্তিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক হিসেবে মনোনয়ন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম দ্য ন্যাশনাল নিউজ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (৩০ মার্চ) বাইডেন এই মনোনয়ন দেন।

প্রথম মুসলিম হিসেবে ফেডারেল বিচারপতি পদে মনোনয়ন পাওয়া ব্যক্তির নাম জাহিদ কোরাইশি (৪৫)। তিনি পাকিস্তানি বংশোদ্ভূত। বর্তমানে তিনি নিউ জার্সিতে ম্যাজিষ্ট্রেট বিচারক হিসেবে কাজ করছেন। প্রথম মুসলিম হিসেবে ২০১৯ সাল থেকে নিউ জার্সির ওই পদে কাজ করছেন তিনি। বাইডেনের মনোনয়নের পর এখন সিনেটের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে মনোনয়ন নিশ্চিত হলে নতুন ওই পদে যোগ দেবেন জাহিদ কোরাইশি।

উল্লেখ্য, মার্কিন সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের মনোনীত ব্যক্তি আজীবন সুপ্রিম ও ফেডারেল আদালতে কাজ করে যাবেন। তবে কাজে যোগদানের আগে অবশ্যই প্রেসিডেন্টের এসব মনোনয়ন যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর