সংসদ ভবনে হামলার পরিকল্পনা: আনসার আল ইসলামের সদস্যসহ আটক ২

সময় ট্রিবিউন | ৬ মে ২০২১, ১৮:২১

ফাইল ছবি

জাতীয় সংসদ ভবনে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করায় সাকিব নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল রাত পৌনে ৮টার দিকে রাজধানীর শেরে বাংলা নগর থেকে আটক করা হয়।

এ ছাড়া উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় আলী হাসান ওসামা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে রাজবাড়ী জেলা থেকে আলী হাসান ওসামা নামে ওই ব্যক্তিকে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট আটক করে।

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর উপকমিশনার সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সিটিটিসি সূত্র জানায়, সাকিব কালো পতাকা ও তলোয়ার হাতে সংসদ ভবনে হামলার ঘোষণা দিয়েছিলেন। আলী হাসান ওসামাকে বাংলা ওসামাও বলা হয়। ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যার ঘটনায় উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত মুফতি জসিম উদ্দিন রহমানীর মতো ওসামা আনসার আল ইসলামের সদস্যদের কাছে আধ্যাত্মিক বক্তা হিসেবে পরিচিত। তার বক্তব্য ও বই আনসার আল ইসলাম তাদের সদস্যদের মধ্যে প্রচার করে। নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের সঙ্গে আলী হাসান ওসামা সংশ্লিষ্টার বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব