মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা খারিজ

সময় ট্রিবিউন | ২৭ ডিসেম্বর ২০২১, ০৮:২৭

মুরাদ হাসান-ফাইল ছবি

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে পিরোজপুর আদালতে হওয়া মামলাটি শুনানির পর খারিজ করে দিয়েছেন আদালত।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পিরোজপুরের সভাপতি মো. আবুল কালাম আকন এ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ১ ডিসেম্বর সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান তার ভেরিফাইড ফেইজবুকে জিয়া পরিবার ও জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ, নারী বিদ্বেষী ও মর্যাদাহানীকর ভাষা ব্যবহার করেন। এই অবমাননাকর বক্তব্য ফেইসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ে। জিয়া পরিবার ও ব্যারিস্টার জাইমা রহমানকে সামজিক ও ব্যাক্তিগতভাবে অপমান করার জন্য উক্ত ভিডিওটি প্রকাশ ও প্রচার করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

এ ঘটনাটি আইনত শাস্তিযোগ্য অপরাধ বলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পিরোজপুরের সভাপতি মো. আবুল কালাম আকন পিরোজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী-১ আদালতে আজ রোববার দুপুরে এ মামলা দায়ের করেন।

সে অনুযায়ী আমলা-১ আদালতের বিচারক ইকবাল মাসুদ বাদী মো. আবুল কালাম আকনের জবানবন্দী গ্রহণ করেন এবং পরে আদেশ দিবেন বলে জানান। পরে বিকেল ৪ টায় বিচারক ২০৩ ধারা মতে মামলাটি খারিজ করে দেন।

এর আগে, ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলা খারিজ করে দিয়েছেন আদালতের বিচারক গোলাম ফারুক। যমুনায় প্রকাশিত প্রতিবেদনটি পড়ুন এখানে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব