ওমিক্রনের টিকা তৈরিতে কাজ করছে অ্যাস্ট্রাজেনেকা

সময় ট্রিবিউন | ২৩ ডিসেম্বর ২০২১, ০৫:৪৪

ছবি সংগৃহীত

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর টিকা উৎপাদনে কাজ শুরু করেছে টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা।

মঙ্গলবার অ্যাস্ট্রাজেনেকার পক্ষে থেকে জানানো হয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে এই টিকা তৈরির কাজ চলছে। এছাড়া এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর টিকা উৎপাদনে আগ্রহী অন্য ভ্যাকসিন উৎপাদকদের সঙ্গেও কাজ করবে অ্যাস্ট্রাজেনেকা।

অ্যাস্ট্রাজেনেকার এক মুখপাত্র বিবৃতিতে বলেন, ‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিলে আমরা ওমিক্রন ভ্যারিয়েন্টের জন্য টিকা তৈরির প্রাথমিক পদক্ষেপ নিয়েছি।’ তবে এই বিবৃতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি অক্সফোর্ড কর্তৃপক্ষ।

গত সপ্তাহে এক ল্যাব স্টাডিতে ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর টিকা তৈরির প্রাথমিক সফলতা পেয়েছে অ্যাস্ট্রাজেনেকা।

এর আগে ভ্যাকসিন উৎপাদক ফাইজার/বায়োএনটেক এবং মডার্না জানায় তারা নির্দিষ্টভাবে ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর টিকা তৈরিতে কাজ করছে। মডার্না আশা করছে আগামী বছরের শুরু থেকেই এসব টিকার প্রাথমিক ট্রায়াল শুরু করা যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর