সঠিকভাবে মাস্ক ব্যবহার না করলে সর্বোচ্চ ঝুঁকি

সময় ট্রিবিউন | ২৮ এপ্রিল ২০২১, ১৯:৪৭

ফাইল ছবি

সঠিকভাবে মাস্ক ব্যবফার না করলে তাদের মধ্যে করোনাভাইরাস আক্রান্তের ঝুঁকি ২.৫ গুণ বেশি। যারা বাসার বাইরে কখনও মাস্ক ব্যবহার করেন না তাদের মধ্যে আক্রান্তের হার শতভাগ, এবং মাস্কের ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে করোনা সংক্রমণের আশংকাও কমতে থাকে।

তাই করোনা আক্রান্তের আশংকা শতভাগ হ্রাসের জন্য সঠিকভাবে মাস্ক ব্যবহারের পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যবিধি যেমন বিনা প্রয়োজনে ভ্রমণ থেকে বিরত থাকা, জনসমাগম থেকে দূরে থাকা, অন্যদের থেকে শারীরিক দূরত্ব রেখে চলাচল করা ও নিয়মিত হাত পরিষ্কার করা ইত্যাদি মেনে চলতে হবে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)।

আইইডিসিআর কর্তৃক সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন, আটলান্টা (ইউএস সিডিসি) এর সহযোগিতায় পরিচালিত ফিল্ড ইপিডেমিওলজি ট্রেনিং (এফইটিপি,বি) প্রোগ্রামের প্রশিক্ষণার্থীদের পরিচালিত এক গবেষণায় এই তথ্য জানা যায়।

আইইডিসিআর জানায়, দেশের বর্তমান কোভিড-১৯ এর প্রাদুর্ভাব বৃদ্ধির কারণ নির্ণয়ের জন্য গত ১ থেকে ২০ এপ্রিল পর্যন্ত একটি গবেষণা পরিচালনা করা হয়। এ গবেষণায় দেশের ১৪৮ জন কোভিড-১৯ পজিটিভ রোগী ও ২৪৫ জন সুস্থ (কোভিড-১৯ নেগেটিভ) অংশগ্রহণকারীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। উপসর্গযুক্ত রোগীদের উপসর্গ আরম্ভের দিন থেকে এবং উপসর্গহীনদের নমুনা সংগ্রহ দিন থেকে পূর্বের ১৪ দিনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য কারণগুলো পর্যালোচনা করা হয়।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব