যুক্তরাষ্ট্র থেকে এল ১৮ লাখ ডোজ ফাইজার টিকা

সময় ট্রিবিউন | ২৪ নভেম্বর ২০২১, ০৫:৫৮

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশকে করোনাভাইরাসের আরও ১৮ লাখ ডোজ ফাইজারের টিকা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (২৩ নভেম্বর) ঢাকায় মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

মার্কিন দূতাবাস জানায়, বাংলাদেশকে বিনামূল্যে ১.৮ মিলিয়ন ফাইজারের টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে দেওয়া টিকার পরিমাণ দাঁড়াল ১৬ দশমিক ৮ মিলিয়ন। এর বাইরে আরও কয়েক মিলিয়ন টিকা বাংলাদেশকে দেবে যুক্তরাষ্ট্র।   

করোনাভাইরাস মোকাবিলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে এখন পর্যন্ত ১২১ মিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে বলেও জানায় দূতাবাস।

দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশের পাশে থাকার জন্য যুক্তরাষ্ট্র টিকার কোল্ড-চেইন স্টোরেজ, পরিবহন এবং ডেলিভারি সহায়তার পাশাপাশি জীবন রক্ষাকারী টিকা সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা