চিকিৎসা বঞ্চিতদের জাকাত দিতে চায় গণস্বাস্থ্য কেন্দ্র

মোঃ আখলাক ই রাসুল, গবি প্রতিনিধি | ২৩ এপ্রিল ২০২১, ০৪:২৩

ছবিঃ সংগৃহীত

চিকিৎসা বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীকে স্বল্প মূল্যে চিকিৎসা সেবা দিতে জাকাতের অর্থ চেয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। জাকাতের এই অর্থ দেশের বৃহত্তম গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে দরিদ্র রোগীদের চিকিৎসায় ব্যয় করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির মিডিয়া বিভাগ। বুধবার (২১ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত জাকাতের অর্থ বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকল কিডনি রোগের রোগীদের বেঁচে থাকার একমাত্র চিকিৎসা হলো ডায়ালাইসিস। কিডনি রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। রোগীদের ডায়ালাইসিসের খরচ ছাড়াও অন্যান্য চিকিৎসা খরচ, ওষুধ, যাতায়াত, বিশেষ খাবার ইত্যাদির খরচ বহন করতে হয়। রোগীর আর্থিক অবস্থা যেমনই হোক না কেন, এসব রোগী চিকিৎসা ব্যয় মেটাতে ধীরে ধীরে দরিদ্র থেকে দরিদ্রতর হতে থাকে। একপর্যায়ে অনেকে অর্থের অভাবে ডায়ালাইসিস বন্ধ করে দিতে বাধ্য হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৪ এপ্রিল থেকে ডায়ালাইসিসের দর কমানোর পরও বিকল কিডনি রোগের রোগীরা টাকার অভাবে নিয়মিত ডায়ালাইসিস করাতে পারছেন না। গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার সমাজের অবস্থাসম্পন্ন ব্যক্তিদের সহায়তায় প্রতিদিন গড়ে ৩০০ জন বিকল কিডনি রোগীর নামমাত্র মূল্যে গুণগত মানের সেবা নিশ্চিত করতে চেষ্টা করে যাচ্ছে। এমতাবস্থায় আপনাদের সাহায্য প্রয়োজন, যারা সামর্থ্যবান, দেশ-বিদেশে বসবাস করেন, তারা দান করুন, জাকাত দিন।

জাকাত পাঠানোর ঠিকানা:

ব্যাংক হিসাব নাম্বার: Gonoshasthaya Dialysis
Center, A/C No : 017-1101-000001058, Swift ID : UCBLBDDHEPR, Routing
Number: 245261338, United Commercial Bank, Elephant Road Branch,
Dhaka-1207.

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব