রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১০ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ২৩ আগষ্ট ২০২১, ১৯:৫১

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ওয়ার্ডে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। চারজন এবং কোভিড পরবর্তী শারীরিক জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া ১০ জনের মধ্যে রাজশাহীর দুইজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের একজন, নওগাঁর একজন, পাবনার তিনজন ও চুয়াডাঙ্গার একজন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এদের মধ্যে ছয়জন পুরুষ ও চারজন নারী। যাদের মধ্যে পাঁচজনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে দুইজন এবং ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে একজন।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৮ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৯ জন। সোমবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ২৩৮ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ২০ জন।

করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ১১৬ জনের করোনা পজিটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৮৮ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও কোভিড পরবর্তী শারীরিক জটিলতা নিয়ে চিকিৎসাধীন আছেন ৩৪ জন।

শামীম ইয়াজদানী আরও জানান, রাজশাহীতে আরও কমেছে করোনা সংক্রমণের হার। রোববার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৩৪৭ জনের নমুনা পরীক্ষা করে ৬৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। আগের দিনের চেয়ে ১ দশমিক শূন্য ৩ শতাংশ কমে সংক্রমণের হার ১৮ দশমিক ১৬ শতাংশ। যা শনিবার ছিল ১৯ দশমিক ১৯ শতাংশ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা