রামেকের করোনা ওয়ার্ডে আরও ৯ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ১৯ আগষ্ট ২০২১, ১৮:০৩

ছয় দিন ধরে জ্বরে ভুগছেন রাজশাহীর গোদাগাড়ীর হানুফা বেগম (৫০)। এরই মধ্যে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য আনা হয়। পাশে দাঁড়িয়ে তাঁকে বাতাস করছেন স্বামী আবদুর রাজ্জাক- ছবি সংগৃহীত

অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও ৯ জন মারা গেছেন।

এদের মধ্যে করোনায় পাঁচজন, করোনা উপসর্গে তিনজন এবং করোনা নেগেটিভ হয়েও একজন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে পাবনার তিনজন, রাজশাহীর একজন এবং নাটোরের একজন প্রাণ হারিয়েছেন। করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন পাবনার দুইজন এবং রাজশাহী একজন। এ ছাড়া করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় নওগাঁর একজন মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

রামেক হাসপাতালের পরিচালক আরও জানান, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ২৫৪ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ২৬১।

এর আগে বুধবার (১৮ আগস্ট) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ১৬৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ৪০ জনের।

একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ৭১৭ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৮১ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ১৫ দশমিক ৩ শতাংশ, নাটোরের ১৩ দশমিক ৮৮ শতাংশ, নওগাঁর ৮ দশমিক ৮৬ শতাংশ, জয়পুরহাটের ১০ দশমিক ৯৪ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জের ১৩ দশমিক ৯৫ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

প্রসঙ্গত, গত ১ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ২৫৩ জন। এর মধ্যে করোনায় ১০৩ জন, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ১২১ জন এবং করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় ২৯ জনের মৃত্যু হয়।

এর আগে গত বছরের এপ্রিল থেকে এই বছরের জুলাই পর্যন্ত রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৩৯ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ২ হাজার ৫১১ জন। এই ১৫ মাসে মারা গেছেন ১ হাজার ৬০৯ জন। এর মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫২৬ জনের। অন্যদের মৃত্যু হয়েছে উপসর্গ নয়তো অন্যান্য শারীরিক জটিলতায়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব