বরিশালে করোনায় আরও ৮ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ১৬ আগষ্ট ২০২১, ২০:৩৩

ছবি : ইন্টারনেট

বরিশাল বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গ নিয়ে ৩ জন সহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৮৮০ জন। এ সময় ৮৩৭ জনের নমুনা পরীক্ষায় ১৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২২ দশমিক ৩৪ শতাংশ।

সোমবার (১৬ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

আরও জানা যায়, গত বছরের ১১ মার্চ থেকে শুরু করে চলতি বছরের ১৬ আগস্ট পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন  ৪১ হাজার ৩৪২ জন, সুস্থ হয়েছেন ২৫ হাজার ১৪৬ জন আর মোট ৬০০ জন। 

আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ৭৭ জন নিয়ে মোট ১৬ হাজার ৯৫৩ জন, পটুয়াখালীতে নতুন ২০ জন নিয়ে মোট ৫ হাজার ৬৬৯ জন, ভোলায় নতুন ৭৮ জনসহ মোট ৫ হাজার ৭৮৩ জন, পিরোজপুরে নতুন ৬ জনসহ মোট ৪ হাজার ৯৯৯ জন, বরগুনায় নতুন ২ জনসহ মোট ৩ হাজার ৫১৮ জন ও ঝালকাঠিতে নতুন ৪ জন নিয়ে মোট ৪ হাজার ৪২০ জন রয়েছেন।

আর গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে তিনজন এবং করোনায় আক্রান্ত হয়ে বরিশালে একজন ও ভোলায় চারজনের মৃত্যু হয়েছে। 

এদিকে বরিশাল বিভাগের ছয় জেলায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার, বরিশাল জেলা ২৭ দশমিক ২১ ভাগ, পিরোজপুরে ২৬ দশমিক ০৯ ভাগ, ভোলায় ২৫ দশমিক ১৬ ভাগ, বরগুনায় ১৬ দশমিক ৬৭ ভাগ, পটুয়াখালীতে ১২ দশমিক ৬৬ ভাগ ও সবচেয়ে কমে ঝালকাঠিতে ৭ দশমিক ৮৪ ভাগ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর