রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ৯ জুন ২০২১, ১৮:৪৮

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জন মারা গেছেন।

মৃতদের মধ্যে রাজশাহীর ৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র সহ (আইসিইউ) বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বুধবার (৯ জুন) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানিয়েছেন, মৃত ৮ জনের মধ্যে ৪ জন করোনা পজিটিভ ছিল, বাকি ৪ জনের ছিল উপসর্গ। হাসপাতালে করোনা রোগীর হার বৃদ্ধি পাওয়ায় করোনা ওয়ার্ডগুলোয় অতিরিক্ত বেড সংযোজন করা হয়েছে। সেন্ট্রাল অক্সিজেনের পাশাপাশি এসব রোগীর সিলিন্ডারের মাধম্যেও অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা ইউনিটে নতুন ৩৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৭ জন রাজশাহীর, ৯ জন চাঁপাইবাবগঞ্জের, নওগাঁর ৩ জন, মেহেরপুর, চুয়াডাঙ্গার একজন করে দুজন ভর্তি হয়েছেন। গেল ২৪ ঘণ্টায় ৪৮৮টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছে ১৯৯টি। করোনা শনাক্তের হার ৪০ শতাংশ। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি আছেন ২৭৭ জন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব