কারামুক্তির পর হাসপাতালে রোজিনা ইসলাম

সময় ট্রিবিউন | ২৪ মে ২০২১, ০৫:৫৬

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্ত হওয়ার পর সাংবাদিক রোজিনা ইসলামকে সোজাসুজি হাসপাতালে নেওয়া হয়েছে। রোববার (২৩ মে) সন্ধ্যায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।

 

হাসপাতালে রোজিনার স্বামী মনিরুল ইসলাম বলেন, ‘রোজিনার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। রোজিনার হার্ট ও ডায়াবেটিসসহ বেশ কিছু শারীরিক জটিলতা আগে থেকেই ছিল। মূলত সেগুলো পরীক্ষা করার জন্য তাকে এখানে আনা হয়েছে।’

তিনি বলেন, ‘তাঁকে ভর্তি করা হবে কি-না তা শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর চিকিৎসক সিদ্ধান্ত জানাবেন। পরিবারের পক্ষ থেকে সেভাবেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে সরকারি নথি ‘চুরির চেষ্টার’ অভিযোগে ‘অফিসিয়াল সিক্রেটস’ আইনের মামলায় ছয় দিন পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক রোজিনা ইসলাম। রোববার বিকাল ৪টা ২০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান এই অনুসন্ধানী সাংবাদিক। কারফটকে উপস্থিত রোজিনার পরিবারের সদস্যরা একটি প্রাইভেটকারে করে তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।

কারাফটকে রোজিনা ইসলামকে ফুল দিয়ে বরণ করেন তার পরিবারের সদস্য, সহকর্মী ও সেখানে উপস্থিত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা