আনারসের খোসাতেই মিলবে রোগ মুক্তি

সময় ট্রিবিউন | ১ এপ্রিল ২০২১, ০৬:৩২

ছবিঃ সংগৃহীত

আনারসের খোসা আমাদের অনেক জটিল রোগ থেকে মুক্তি দিতে সক্ষম। এর খোসায় রয়েছে বহু গুণাগুণ, যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। বর্তমান সময়ে বাজারে সহজলভ্য একটি ফল হচ্ছে আনারস। এই গরমে প্রশান্তি পেতে আমরা কমবেশি সবাই এই সুস্বাদু ও রসালো ফলটি খেয়ে থাকি। যা স্বাস্থ্যের জন্যও খুব উপকারী।

এমন কিছু ফল রয়েছে যার বীজ ও খোসা ফলের মতোই সমান পুষ্টিকর। এরকম ফলের মধ্যে অন্যতম হলো আনারস। কি অবাক হচ্ছেন? অবাক হলেও সত্যি, আনারসের খোসা আমাদের অনেক জটিল রোগ থেকে মুক্তি দিতে সক্ষম। এর খোসায় রয়েছে বহু গুণাগুণ যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। যদিও আমরা না জেনেই এর খোসাগুলো অকেজো মনে করে ফেলে দেই।

চলুন এবার জেনে নেয়া যাক আনারসের খোসার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে-

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: আনারস এবং তার খোসায় উচ্চমাত্রায় ভিটামিন সি থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।

হজম ক্ষমতা বাড়ায়: আনারসের রসালো অংশের চেয়ে খোসাটি অনেকটা শক্ত এবং স্বাদেও কিছুটা তেতো। তবে এই খোসা ফাইবারের অন্যতম উৎস, যা হজম ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।

ঠাণ্ডা থেকে উপশম: আনারসের খোসাতে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল থাকে। তাই ঠাণ্ডা লাগলে তা থেকে বাঁচতে গ্রহণ করতে পারেন আনারসের খোসা।

চোখ ভালো রাখে: আনারসের খোসায় থাকে বিটা ক্যারোটিন, যা চোখের রেটিনাকে ঠিক রাখতে সাহায্য করে। চোখের ম্যাকুলার ডিজেনারেশন রোগ হওয়া থেকে রক্ষা করে। এই সমান কার্যকরী গুণ আনারসের সুস্বাদু অংশেও থাকে।

হার্টের সমস্যা দূর করে: আনারসের খোসায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা হৃদরোগ প্রতিরোধের জন্য দুর্দান্ত। আপনার যদি হার্ট এর সমস্যা থেকে থাকে তবে আপনি এটি খেতে পারেন।

কীভাবে খাবেন?

খোসা থেকে কাঁটাগুলোকে ভালোভাবে বের করে ফলের সঙ্গেই খোসা খেতে পারেন। অথবা কাঁটা অংশ বাদ দিয়ে গ্রাইন্ডারের মাধ্যমে রস বের করে খেতে পারেন। আবার আনারস খোসার চা তৈরি করেও খেতে পারেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব