‘মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না’

সময় ট্রিবিউন | ১৬ সেপ্টেম্বর ২০২২, ০০:০১

সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, কোনো স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান সঠিক নিয়মে সেবা না দিলে তাদের কাজ করতে দেব না। মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাজশাহী জেলা সদর হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জেলা সদর হাসপাতাল দ্রুত চালু করা হবে। ইতোমধ্যে অবকাঠামোর কাজ সম্পন্ন হয়েছে। এখন জনবল ও মেডিকেল ইকুইপমেন্ট সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। হাসপাতালে রোগীদের চিকিৎসার জন্য আইসিইউ ও প্রতি বেডে মেডিকেল অক্সিজেন সুবিধাসহ অত্যাধুনিক সব ধরনের সুবিধা থাকবে।

জাহিদ মালিক বলেন, বাংলাদেশের ৬০ শতাংশ রোগীর স্বাস্থ্যসেবা দিয়ে থাকে সরকারি হাসপাতালগুলো। বাকি ৪০ শতাংশ স্বাস্থ্যসেবা বেসরকারিভাবে হয়। সরকারি হাসপাতালে নামমাত্র মূল্যে রোগীদের চিকিৎসাসহ খাবারের ব্যবস্থা করা হচ্ছে। অনেকে বেসরকারি হাসপাতাল ও দেশের বাইরে স্বাস্থ্যসেবা নিয়ে থাকেন। এ কারণে স্বাস্থ্যসেবায় ব্যক্তি কেন্দ্রিক ব্যয় বাড়তে পারে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর