যুক্তরাষ্ট্র থেকেও টিকা আনার সম্ভাবনা: পররাষ্ট্রমন্ত্রী

সময় ট্রিবিউন | ৯ মে ২০২১, ০৯:২৮

ছবিঃ সংগৃহীত

করোনা টিকা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা চীন এবং রাশিয়া থেকে টিকা আনছি। তাছাড়া যুক্তরাষ্ট্র থেকেও টিকা আনার যথেষ্ট সম্ভাবনা দেখা দিয়েছে। শনিবার (৮ মে) রাতে পররাষ্ট্রমন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমার সঙ্গে মার্কিন সরকারের আলাপ হয়েছে, তারাও আন্তরিকতার সঙ্গে আমাদের টিকা দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার বিশ্বাস আমরা খুব শিগগিরই যথেষ্ট টিকা আনব। কারও এ ব্যাপারে দুশ্চিন্তার কারণ নেই। যথাসময়ে টিকা আসবে এবং সবাই তা পাবে।

আগামী ১২ মে চীনের উপহারের ৫ লাখ টিকা দেশে আসছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। ভারত ছাড়া অন্যান্য দেশের টিকা বিশেষ করে যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ থেকে টিকা আনতে কত খরচ হয় তাও ভিডিও বার্তায় জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ভারত থেকে চার ডলারে টিকা এনেছে সরকার, সঙ্গে এক ডলার ট্রান্সপোর্ট খরচ। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে টিকা নিতে গেলে লাগবে ৮০ ডলার। আর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে আনতে গেলে লাগবে ২০ থেকে ২৫ ডলার।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব