সাপের কামড় খেয়ে সেই সাপসহ হাসপাতালে হাজির যুবক

সময় ট্রিবিউন | ২ মে ২০২১, ০২:৪৬

ছবি: সংগৃহীত

শুক্রবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে রাস্তার ধারে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন বজলুল আহমেদ (৪০) নামের এক যুবক। এসময় বজলুলের পায়ে কয়েক জায়গায় একটি সাপ কামড় দেয়। পরে বজলুল নিজেই সাপটিকে পিটিয়ে মেরে হাসপাতালে নিয়ে যান।

ঘটনাটি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কামালপুর গ্রামের। বজলুল আহমেদ উপজেলার কামালপুর গ্রামের মক্তব পাড়ার আসাবুল হকের ছেলে। বর্তমানে বজলুল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

আহত বজলুল আহমেদ বলেন, রাতে বাড়ির পাশে রাস্তার ধারে দাঁড়িয়ে ফোনে কথা বলা অবস্থায় সাপটি কামড় দেয়। পরে আমি নিজেই সাপটিকে পিটিয়ে মেরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসি। বর্তমানে ভালো আছি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ হোসেন বলেন, সাপটির নাম গোখরা। এটি বিষধর সাপের মধ্যে একটি। আমরা বজলুর আহমেদকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রেখেছি। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব