মামলার বিষয়ে কিছুই জানেন না মিথিলা

সময় ট্রিবিউন | ১১ ডিসেম্বর ২০২১, ০৮:০২

মিথিলা-ফাইল ছবি

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এক গ্রাহক প্রতারণার মামলা করেছেন রাফিয়াথ রশিদ মিথিলাসহ বেশ কয়েকজন তারকার নামে। তবে মামলার বিষয়ে কিছুই জানতেন বলে জানান মিথিলা।

শুক্রবার মুঠোফোনে তিনি জানিয়েছেন, মামলা হয়েছে, সেটা তাঁর জানা ছিল না। আজই অনলাইনে খবর দেখে বিষয়টি জানতে পেরেছেন।

মিথিলা বলেন, আজ সকালে ঘুম থেকে উঠে কয়েকটি অনলাইন পোর্টালে দেখলাম, নয়জনের নামে মামলা হয়েছে। সেই তালিকায় আছি আমিও। বেশ কয়েকজন কাছের মানুষ ও সাংবাদিকের ফোন পেয়েছি। তাঁদের কাছ থেকেই বিস্তারিত জানলাম।’ মামলা হয়েছে ৪ ডিসেম্বর, এত দিনেও সেটা জানেন না?

এ প্রশ্নে মিথিলা বলেন, ‘না। যতটুকু জানি, মামলা হলে লিগ্যাল নোটিশ আসে। এখনো নোটিশ আসেনি। এমনকি প্রায় এক সপ্তাহ হয়ে গেল, কেউ বলেনি ঘটনাটা। তাহলে মানুষ জানবে কীভাবে যে তার নামে মামলা হয়েছে? আমি আসলে বুঝতে পারছি না কী বলব, কী করব।’

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এক গ্রাহক মামলা করেছেন অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান রহমান খান, অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও শবনম ফারিয়ার নামে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান আজ জানিয়েছেন, প্রতারণার ওই মামলার তদন্ত চলছে। তথ্য প্রমাণ পেলে যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন তাঁরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা