প্রতি গালির জন্য ১১ টাকা পান নুসরাত

সময় ট্রিবিউন | ১ নভেম্বর ২০২১, ০১:২১

ছবিঃ সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় বাংলাদেশের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া।তার সেসব পোস্টে অনেক নেতিবাচক মন্তব্যও জমা পড়ে। এমনকি গালাগাল করতে দেখা যায় নুসরাতের ছবির মন্তব্যের তলায়। এসব মন্তব্যকারীদের হেটার্স উল্লেখ করে নুসরাত জানান, প্রতি গালির জন্য ১১ টাকা করে পান তিনি। 

শুক্রবার (২৯ অক্টোবর) রাতে বনানীতে বড় বোন মারিয়ার একটি ফ্যাশন হাউজ উদ্বোধনের সময় গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান ফারিয়া। 

অনুষ্ঠানে সাংবাদিকরা তাকে ঘিরে ধরে নানারকম প্রশ্ন করেন। সাংবাদিকরা ফারিয়ার কাছে জানতে চান সোশ্যাল মিডিয়ায় গালগাল বা নেতিবাচক সব মন্তব্য নিয়ে কোনো বক্তব্য আছে কি না।

জবাবে একগাল হেসে এ নায়িকা বলেন, ‘যারা আমাকে ভালোভাসেন তাদের জন্য ভালোভাসা, আর যারা আমার হেটার্স, আমাকে গালি দেন তারা আমাকে গালি দিতে থাকুন। তাদের প্রতি গালির পেছনে আমি ১১ টাকা করে পাই।’

এছাড়া বিয়ের প্রসঙ্গেও কথা বলেন ফারিয়া। আপাতত তিনি বিয়ে করছেন না বলে জানান এ নায়িকা।

তিনি বলেন, ‘বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা নেই। আপাতত বিয়ে করছি না। এটা পরিস্কার। বিয়ে করতে সবকিছু গুছিয়ে নিতে ৬-৭ মাস সময় লাগে। সেই সময়টা আমার কাছে নেই। তাই আপাতত বিয়ে করছি না।’

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা