পরীমনিকে মুক্তি না দিলে শাহবাগে সমাবেশ

সময় ট্রিবিউন | ১৫ আগষ্ট ২০২১, ০২:৩৮

ছবিঃ সংগৃহীত

আলোচিত মাদক মামলায় গ্রেফতার পরীমনিকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ‘বিক্ষুব্ধ নাগরিকজন’ নামে একটি সংগঠন। তারা পরীমনির গ্রেফতারকে ‘অন্যায়’ দাবি করে অবিলম্বে এ নায়িকার মুক্তি চেয়েছে। 

অন্যথায় আগামী শনিবার (২১ আগস্ট) শাহবাগে সমাবেশেরও হুঁশিয়ারি দিয়েছে ‘বিক্ষুব্ধ নাগরিকজন’ সংগঠন। আজ বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে তার একটি মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা অবিলম্বে পরীমনির মুক্তি চেয়ে বলেন, তাকে মুক্তি না দিলে শিগগিরই প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হবে এবং আগামী শনিবার শাহবাগে সমাবেশ কর্মসূচি পালিত হবে।

যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম বলেন, ‘আজ একজন নারীকে পণ্যে রূপান্তর করা হচ্ছে, পুলিশ ও র‌্যাবকে দিয়ে তারা যে আজকে একটা নাটক মঞ্চস্থ করেছে। পরীমনি শুধু একজন নারী নন, তিনি একজন মানুষ, তার ন্যায়বিচার পাওয়ার অধিকার হরণ করা হচ্ছে।’

মানববন্ধনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী মাহমুদ সুলতানা বলেন, ‘যেভাবে একজন মেয়েকে নিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ফেসবুকে বাজে মন্তব্য করা হচ্ছে, তাতে আমরা নারীরা শঙ্কিত না হয়ে পারি না। কোনো সুনির্দিষ্ট মামলা ছাড়াই তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।’

‘বিক্ষুব্ধ নাগরিকজন’র প্রধান সমন্বয়ক রবিয়া হোসেন বলেন, ‘পরীমনির মতো নারীদের হেয়প্রতিপন্ন করে কিছু কিছু মিডিয়া দেশকে একটি তালেবানি রাষ্ট্র হিসেবে কায়েম করতে চায়। তাদের সেই শখ পূরণ করতে দেয়া হবে না। আমরা শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেব এবং আগামী শনিবার শাহবাগে সমাবেশ করবো।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা