মিস ইউনিভার্স ২০২৩-এর মুকুট জিতলেন নিকারাগুয়ার সুন্দরী শেইনিস

বিনোদন ডেস্ক | ১৯ নভেম্বর ২০২৩, ১৫:৫৩

মিস ইউনিভার্স ২০২৩-এর মুকুট জিতলেন নিকারাগুয়ার সুন্দরী শেইনিস

মিস ইউনিভার্সের ৭২ তম আসরের মুকুট জিতে নিলেন মিস নিকারাগুয়া শেইনিস পালাসিওস। প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছেন মিস থাইল্যান্ড আন্টোনিয়া পোরসিল্ড ও মিস অস্ট্রেলিয়া মোরায়া উইলসন।

এল সালভাদরের অ্যাডোলফো পিনেডা ন্যাশনাল জিমনেসিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ফাইনালে বিজয়ী শেনিসের মাথায় মুকুট তুলে দেন ২০২২ সালের মিস ইউনিভার্স আরবনি গ্যাব্রিয়েল বলে খবর হিন্দুস্তান টাইমসের।

মিস ইউনিভার্সের ফাইনালে প্রতিযোগীদের কাছে শেষ প্রশ্ন ছিল, আপনি যদি এক বছর অন্য কোনো নারীর জীবন যাপন করতে পারতেন, তাহলে কাকে বেছে নিতেন এবং কেন?

এই প্রশ্নের উত্তরে মিস অস্ট্রেলিয়া মোরায়া উইলসন বলেছেন নিজের মায়ের কথা। মিস থাইল্যান্ড আন্টোনিয়া পোরসিল্ড বেছে নেন নোবেলজয়ী মালালা ইউসুফজাইকে। তার সংগ্রাম ও অর্জন কিভাবে এই সুন্দরীকে অনুপ্রাণিত করেছে তাও বলেন তিনি। তবে, সবচেয়ে অপ্রত্যাশিত ও অনন্য ছিল মিস নিকারাগুয়ার উত্তর। তিনি বলেন, নারী অধিকার কর্মী ও নারীবাদের প্রবক্তা মেরি ওলস্টোনক্রাফটের কথা।

নিকারাগুয়ার হয়ে প্রথম মিস ইউনিভার্স জয়ী শেনিস পালাসিওস চিনান্দেগায় ১৯৯৫ সালের ২৪ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি পড়াশোনা করেছেন গণযোগাযোগ নিয়ে, সমাজসেবা ও মানবাধিকার নিয়ে দারুণ আগ্রহ আছে তার। তাছাড়া ভলিবল খেলতে ভালোবাসেন শেনিস। বুদ্ধিমত্তা ও প্রতিভাই তার মিস ইউনিভার্স জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।

এই মুহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন মিস ইউনিভার্স ২০২৩।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব