রাতে একসাথে লাইভে তাহসান মিথিলা

সময় ট্রিবিউন | ১৫ মে ২০২১, ২২:৪২

ফাইল ছবি

বিবাহ বিচ্ছেদের পর আজ শনিবার রাতে প্রথমবার একসাথে আসছেন জনপ্রিয় দুই তারকা তাহসান রহমান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। কথা বলবেন জীবনের নানা বিষয় নিয়ে। শনিবার রাত ৯টায় ফেসবুক লাইভে আসবেন এ সাবেক তারকা দম্পতি। ই-কমার্স সাইট ইভ্যালির ফেসবুক পেজ থেকে এই লাইভ সম্প্রচার হবে।

ইভ্যালির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) আরিফ আর হোসেন গণমাধ্যমকে বলেন, ‘শনিবার রাত ঠিক ৯টায় উনারা দুজন সরাসরি হাজির হবেন ফেসবুক লাইভে। সঞ্চালনা করবেন স্ট্যান্ডআপ কমেডিয়ান নাভেদ। তাহসানের পর ইভ্যালির দ্বিতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে যাচ্ছেন রাফিয়াথ রশিদ মিথিলা। সেই উপলক্ষে এই আয়োজন।’

এর আগে বুধবার মধ্যরাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঝড় তুলেছিলেন তাহসান। তাহসান তার ভেরিফায়েড পেজে লেখেন, ‘এই শনিবার রাতে তোমার জন্য একটি সারপ্রাইজ রয়েছে।’ আর সেই স্ট্যাটাসের সূত্র ধরে মিথিলাও ফেসবুকে লিখন, ‘সত্যি?........সারপ্রাইজের অপেক্ষা করছি’। আর এ নিয়ে শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড়। আর তাদের এই সারপ্রাইজ রহস্যের জট খুললেও ভক্তদের তাদেরকে মুখোমুখি হতে দেখার ইচ্ছা পূরণ হচ্ছে আজ রাতে।

১১ বছরে দাম্পত্য সম্পর্ক শেষ করার পর ২০১৯ সালের ডিসেম্বরে ভারতের নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে সংসার বাঁধেন ঢাকার গায়িকা-অভিনেত্রী মিথিলা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর