ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ভিভিয়ান ডিসেনা

বিনোদন ডেস্ক: | ৩০ মার্চ ২০২৩, ০৭:২৯

সংগৃহীত ছবি

হিন্দি সিনেমা ও সিরিয়ালের জনপ্রিয় মুখ ভিভিয়ান ডিসেনা। বেশ কিছুদিন ধরেই অভিনয়ে তার উপস্থিতি কম। তাকে নিয়ে রয়েছে নানা গুঞ্জনও।

সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারের মাধ্যমে সব গুঞ্জন নিয়ে মুখ খুললেন এ অভিনেতা।

তিনি বলেন, আমি জন্মসূত্রে খ্রিষ্টান হলেও ২০১৯ সালে ইসলাম ধর্ম গ্রহণ করি। ‘আমার জীবনে তেমন কোনো পরিবর্তন হয়নি। জন্মসূত্রে আমি খ্রিষ্টান, এখন ইসলাম ধর্ম অনুসরণ করি। ২০১৯ সালের পবিত্র রমজান মাস থেকে ইসলাম ধর্ম অনুসরণ করছি। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অনেক শান্তি ও স্বস্তি পাই।’

তিনি আরও বলেন, এক বছর আগে মিসরীয় এক নারীকে বিয়ে করেন। মিসরে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এসব তথ্য উল্লেখ করে ভিভিয়ান বলেন, ‘হ্যাঁ, আমি বিবাহিত। আমার ৪ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ে ও সন্তানের খবর আমি জানাতাম। কিন্তু তার জন্য সঠিক সময় প্রয়োজন ছিল।’

কিছু দিন ধরে বিয়ে-সন্তান ও ধর্ম পরিবর্তনের নানা গুঞ্জন শোবিজ অঙ্গনে উড়ছে। এ বিষয়ে ভিভিয়ান বলেন, আমি চাই এ সাক্ষাৎকারের মাধ্যমে আমাকে নিয়ে তৈরি নানারকম গুঞ্জনের অবসান ঘটুক।’

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস, এনডিটিভি



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব