ঐশীর নতুন গান 'দুই কূলে সুলতান'

সময় ট্রিবিউন ডেস্ক | ২৩ মার্চ ২০২৩, ০১:২৩

সংগৃহীত

উইন্ড অব চেঞ্জে ঐশীর কণ্ঠে প্রকাশিত 'দিল কি দয়া হয় না' ও 'নিজাম উদ্দিন আউলিয়া' গান দুটি দারুণ শ্রোতাপ্রিয়তা অর্জন করেছে।

গান বাংলার আয়োজনে এবার তরুণ সংগীতশিল্পী ঐশীর নতুন গান 'দুই কূলে সুলতান' প্রকাশ পেল গতকাল মঙ্গলবার (২১ মার্চ)।  

গানবাংলা টেলিভিশনের জন্য টিএম প্রোডাকশন নির্মিত গানটির প্রযোজনা করেছেন ফারজানা মুন্নী ও কৌশিক হোসেন তাপস। গানবাংলা জানায়, গানটি ইতিপূর্বে টেলিভিশনে সম্প্রচারিত হলেও প্রথমবারের মতো গানবাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশের মাধ্যমে শ্রোতাদের জন্য এটি উন্মুক্ত করা হয়েছে।

তাপসের সংগীতায়োজনে নির্মিত গানটি উৎসর্গ করা হয়েছে এর কথা ও সুরের অমর স্রষ্টা কিংবদন্তি লোকশিল্পী গফুর হালিকে।

গানটিতে ঐশীর সঙ্গে বাজিয়েছেন দেশি বিদেশি বেশ কজন শিল্পী। এর মধ্যে পারকেশন বাজিয়েছেন শিবামনি, এসরাজ আরশাদ খান, ভায়েলিন আনা রাকিতা এবং গিটার মিকাল হাসান।

দীর্ঘদিন পর উইন্ড অব চেঞ্জ এ নিজের নতুন গান প্রকাশে দারুণ উচ্ছ্বসিত এ শিল্পী। তিনি বলেন, বিশ্বের সব শ্রেষ্ঠ মিউজিশিয়ানদের নিয়ে এভাবে বাংলা গানকে উপস্থাপন করা, সফলভাবে উপস্থাপন করা এবং মানুষের মনে স্বকীয়তা থেকে জায়গা দখল করা একটা বড় চ্যালেঞ্জ। সে জায়গা থেকে উইন্ড অব চেঞ্জ সম্পূর্ণভাবে সাকসেসফুল।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা