কান্তার বাসায় জয়ার পান্তা-ইলিশ ভোজন

সময় ট্রিবিউন ডেস্ক | ২২ মার্চ ২০২৩, ০০:২৫

সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ভক্তদের পয়লা বৈশাখের আগমনী বার্তা জানিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। পোস্টের ক্যাপশনে লিখেছেন, পান্তা, কান্তার বাসায়, সাথে রুপা আপার মরিচ খোলা।

আগামী মাসেই বাঙালির নববর্ষ। নববর্ষের কথা এলেই সবার আগে উঠে আসে বাঙালির পান্তা ভাত ও ইলিশ ভাজার কথা। নববর্ষ আসার আগেই ছোট বোন কান্তা করিমের বাসায় পান্তা ভাত ও ইলিশে মজলেন অভিনেত্রী জয়া। সেখানেই নিলেন পান্তা-ইলিশের স্বাদ।

শুধু পান্তা-ইলিশ নয়, জয়া আহসানের দেয়া ছবিতে দেখা যাচ্ছে হরেক রকমের ভর্তার সঙ্গে চাল ও ছোলা ভাজা।

জয়া আহসান কিছুদিন আগেই শেষ করেছেন বলিউড ছবি 'করক সিং'। ওই ছবিতে বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে দেখা যাবে তাকে। এ ছাড়া মালয়ালম অভিনেত্রী পার্বতী থিরুবথু ও বলিউড অভিনেত্রী সানজানা সংঘিও থাকছেন ছবিতে। এটি পরিচালনা করছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। কিছুদিন আগেই জয়া কলকাতায় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলাতে মনোনয়ন পান। সেখানে 'ঝরা পালক' ছবিটির জন্য সমালোচক বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন এই অভিনেত্রী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব