চলে গেলেন নৃত্য পরিচালক মাসুম বাবুল

বিনোদন ডেস্ক: | ৭ মার্চ ২০২৩, ০৯:৪৫

সংগৃহীত ছবি

ঢাকাই চলচ্চিত্রের খ্যাতিমান নৃত্যপরিচালক মাসুম বাবুল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

সোমবার (৬ মার্চ) সন্ধ্যা ৬টায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ কোরিওগ্রাফার।চিত্রপরিচালক ও চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, এক বছরেরও বেশি সময় ধরে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন মাসুম বাবুল। মাঝে ভারতে গিয়ে কেমোথেরাপি নিয়ে কিছুদিন শারীরিক অবস্থার উন্নতি হলেও নতুন করে ফের মাথাচাড়া দেয় ঘাতকব্যাধি ক্যানসার।

প্রসঙ্গত, ১৯৬২ সালের ৩১ ডিসেম্বর ময়মনসিংহে জন্ম গ্রহণ করেন মাসুম বাবুল। শিশুশিল্পী হিসেবে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। পয়ত্রিশ বছরের ক্যারিয়ারের তিনবার (দোলা, কি যাদু করিলা, একটি সিনেমার গল্প) জাতীয় পুরস্কার অর্জন করেন মাসুম বাবুল। এছাড়াও বঙ্গবন্ধুর বায়োগ্রাফিতে একমাত্র বাংলাদেশি টেকনিশিয়ান হিসেবে কাজ করেছেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর