নিজের জন্মদিনে, নিজের বাড়িতে, নিজের পয়সায় খেয়েছি; বেশ করেছি : শ্রীলেখা

বিনোদন ডেস্ক | ১ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪৮

ছবিঃ সংগৃহীত

জন্মদিনেও শান্তি নেই শ্রীলেখার, চলছে সমালোচনা। ২৪ ঘণ্টাও কাটেনি ৫০-এ পা দিয়েছেন অভিনেত্রী। মঙ্গলবার কাছের মানুষদের নিয়ে চুটিয়ে উদ্‌যাপনও করেছেন এ অভিনেত্রী। সোমবার রাত থেকে শুরু হয়েছে খাওয়া-দাওয়া, নাচ-গান, হুল্লোড়। জন্মদিন উদ্‌যাপনের সেই মুহূর্তগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগও করে নিয়েছিলেন নায়িকা। ব্যস যে-ই না ছবি দেওয়া, সঙ্গে সঙ্গেই শুরু খারাপ মন্তব্য।

জন্মদিনে টাকিলা শট খাওয়ার ভিডিও দিয়েছিলেন শ্রীলেখা। তা দেখেই বিভিন্ন মানুষের বিভিন্ন মন্তব্য। আর তা শুনেই রেগে আগুন তিনি। লিখলেন, ‘আমার টাকিলা শট নেওয়ার ভিডিও টিএমসি’র ছানাপোনারা ভাইরাল করেছে। বেচারাদের চুরির পয়সায় সস্তা বাংলা খেতে হয়, আমার দামি মদ খাওয়া দেখে হয়তো কষ্ট পেয়েছে। আহা রে! নিজের জন্মদিনে, নিজের বাড়িতে, নিজের পয়সায় খেয়েছি— বেশ করেছি। কারও অনুপ্রেরণায় খাই না।’

জন্মদিনের আনন্দের মাঝে হঠাৎ এমন মন্তব্য বেশ ছন্দপতন করে। গণমাধ্যমকে এ প্রসঙ্গে শ্রীলেখা বলেন, “এরা আমার পাত্তা পাওয়ারই যোগ্য নয়। কারও বাবার টাকায় আমি জন্মদিন উদ্‌যাপন করিনি। ভাল, আমার নামে কুৎসা রটিয়ে যদি ওদের কিছু টাকা রোজগার হয়, তো ভাল। আমার কিছু যায়-আসে না।” আপাতত নিজের পরিচালনায় মন দিতে চান শ্রীলেখা। খুব শীঘ্রই শুরু করবেন তাঁর পরবর্তী ছবির কাজ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর