দেশ পরিচালনার দায়িত্ব পেলে যা করতে চান হিরো আলম

সময় ট্রিবিউন | ২৩ ডিসেম্বর ২০২১, ০৬:৪০

হিরো আলম-ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচিত-সমালোচিত তারকা আশরাফুল আলম ওরফে হিরো আলম দেশ পরিচালনার দায়িত্ব পেলে বেকারত্ব দূরীকরণ, যানজট নিরসনসহ নানান কাজ করবেন।

সম্প্রতি একটি লাইভ অনুষ্ঠানে তিনি কথা বলেছেন তার আগামীর ভাবনা নিয়ে। অনুষ্ঠানের উপস্থাপক তার কাছে প্রশ্ন রাখেন- আপনাকে যদি একদিনের জন্য দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, কোন কাজটি সবার আগে করবেন?

মজার ছলে উত্তরে হিরো আলম বলেন, ‘একদিনের দায়িত্ব দিলে আপনি কোনো কাজই করতে পারবেন না। কারণ যে সমস্ত এমপি, মন্ত্রী ও বিভিন্ন কর্মস্থলের লোকজন আছে তাদের সঙ্গে পরিচয় হতেই পাঁচদিন সময় লেগে যাবে। তাহলে দেশ কীভাবে পরিচালনা করবেন? পরিচয় পর্ব করতেই তো দুই-চারদিন সময় লেগে যাবে।’

তবে তাকে ছয় মাসের সময় দেওয়া হলে তিনি সবার আগে যে কাজগুলো করবেন। তার ভাষ্য, ‘সবার আগে বেকারত্ব দূর করতে হবে। যানজটমুক্ত করতে হবে, গ্রামগঞ্জ থেকেই কাজ করে আসতে হবে। কৃষি খাবারে দাম যাতে কমে, কৃষিখাতে প্রণোদনা দিতে হবে। বড়লোকদের দালানকোঠার জন্য কাজ করা হবে না, ব্যাংক-ব্যালেন্স যাতে না করতে পারে সেখানেও কাজ করা হবে না। যাতে গরীব বাসে সাধারণ খেটে খাওয়া মানুষ চলাফেরা করতে পারে সেদিকে নজর দিতে হবে। গ্যাসের দাম, খাদ্যের দাম কমাতে হবে, বেকারদের চাকরির ব্যবস্থা করতে হবে। তাহলে হয়তো দেশে শান্তি ফিরে আসতে পারে।’

ক্যাবল ব্যবসায়ী থেকে অভিনয়ে, এরপর গানে। নাম লিখেছেন প্রযোজক হিসেবে আবার লিখেছেন বইও। যার শিরোনাম ‘দৃষ্টিভঙ্গি বদলান আমরা সমাজকে বদলে দেবো’। বগুড়ার দরিদ্র পরিবারের সন্তান হিরো আলম রাজনীতির মাঠেও বেশ সক্রিয়।

গত একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন হিরো আলম। যাচাই-বাছাইয়ের পর তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়। ধাপে ধাপে এগিয়ে চলা হিরো আলম একবুক স্বপ্ন নিয়ে এগিয়ে চলছেন আপন গতিতে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা