আমেরিকান কেমিক্যাল সোসাইটির ক্যামিকেল রিভিউ’য়ে জবি শিক্ষকের আর্টিকেল প্রকাশ

শিবলি নোমান, জবি প্রতিনিধি। | ২৪ এপ্রিল ২০২১, ০৫:০২

ছবিঃ সংগৃহীত

আমেরিকান কেমিক্যাল সোসাইটি (এসিএস) -এর সর্বোচ্চ ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নাল ওয়েবসাইট 'ক্যামিকাল রিভিউ’য়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক জগদীশ চন্দ্র সরকারের রিসার্চ আর্টিকেল প্রকাশিত হয়েছে।

সম্প্রতি আমেরিকান কেমিক্যাল সোসাইটির(এসিএস) জার্নাল ওয়েবসাইট ক্যামিক্যাল রিভিউ’য়ে আর্টিকেলটি প্রকাশ করে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক জগদীশ চন্দ্র সরকার এবং কিংস কলেজ লন্ডনের রসায়ন বিভাগের অধ্যাপক গ্রায়েম হোগাথ কতৃক যৌথভাবে প্রকাশিত আর্টিকেলটির শিরোনাম-"Dithiocarbamate Complexs as Single Source Precursors to Nanoscale Binary, Ternary and Quaternary Metal Sulfide."

এই রিসার্চ আর্টিকেলটিতে, মলিক্যুলার ও ম্যাটেরিয়ালস রসায়নের মধ্যে সংযোগ স্থাপন করা হয়েছে যেখানে ডাইথায়োকার্বামেট যৌথ থেকে মেটাল সালফাইড ন্যানোমেটেরিয়ালস তৈরি করা হয় এবং দেখানো হয় ডাইথায়োকার্বামেটই একমাত্র বিক্রিয়ক বা উৎস।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ তাকে অভিনন্দন জানান । তিনি আরো বলেন প্রকাশিত আর্টিকেল- এর মাধ্যমে বিশ্বের দরবারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সুনাম আরো বৃদ্ধি পাবে।

আর্টিকেল প্রকাশ হওয়া নিয়ে বলেন, আমি খুব খুশি । কখনো কল্পনা করিনি যে, পিএইচডি শেষ হওয়ার আগেই এমন পাবলিকেশন হবে আমার। এই পাবলিকেশনের জন্য দীর্ঘ ১৪ মাস পরিশ্রম করেছি । এই পাবলিকেশনের জন্য সুপারভাইজার ও লন্ডন কিংস কলেজের প্রফেসর গ্রায়েম হোগার্থকে কৃতিত্ব ও ধন্যবাদ দিয়ে বলেন এটা আমার জীবনের একটা বড় পাওয়া।

উল্লেখ্য, ১৯২৪ সাল থেকে প্রকাশিত এসিএস এর ক্যামিকেল রিভিউ বিশ্বের সবচেয়ে জনপ্রিয়, সর্বাধিক পঠিত জার্নাল ওয়েবসাইট । প্রথম বাংলাদেশী হিসেবে জগদীশ চন্দ্র সরকার- এর আমেরিকান কেমিক্যাল সোসাইটি (ACS) -এর Chemical Reviews -এ আর্টিকেল প্রকাশ করে। তিনি একজন কমনওয়েল্থ স্কলার এবং লন্ডন কিংস কলেজের পিএইচডি রিসার্চার । এছাড়াও গ্রাজুয়েট টিচিং এসিসটেন্ট হিসেবে লন্ডন কিংস কলেজে কর্মরত । এছাড়াও ২০১৭ সালে জার্মানিতে ৬৭তম নোবেল লরিয়েট মিটিংসে বাংলাদেশর এই তরুণ বিজ্ঞানী ৩০ জন নোবেল বিজয়ীর সাথে একসপ্তাহ ধরে মতবিনিময় করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর